সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও শুভমন গিল (Shubman Gill) ও সারা আলি খানের (Sara Ali Khan) প্রেম নিয়ে সরগরম বিনোদন জগৎ। সত্যিই কি সারার সঙ্গে প্রেম করছেন? এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল তরুণ ক্রিকেটারকে। উত্তরে তিনি যা বললেন তাতে নিজের ও সারার প্রেমের কথা যেন একপ্রকার স্বীকারই করে নিয়েছেন তিনি।

শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে নাম জড়িয়ে বার বার খবরে এসেছেন শুভমন গিল। এমনকী, বহুবারই সোশ্যাল মিডিয়ার হাত ধরে সারা তেন্ডুলকর ও শুভমনের বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়েছিল। লোকে ধরেই নিয়েছিলেন শচীনের জামাই হবেন শুভমন। তবে কিছুদিন আগে আবার শোনা যায়, সারা তেন্ডুলকরকে ছেড়ে নাকি সারা আলি খানের প্রেমে মজেছেন শুভমন।
[আরও পড়ুন: অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিলেন আমির খান, কী করবেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট?]
গত আগস্ট মাসে সারা ও শুভমনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উদীয়মান ক্রিকেট তারকার সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার কিছুদিন পরই আবার এক হোটেল থেকে সারা ও শুভমনকে বের হতে দেখা যায়। তাতেই দু’জনের প্রেম নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।
Shubman gill date sara ali khan ko kar eha tha aur hum kisi aur hi sara ko lapet rhe the🥲#Shubmangill #CricketTwitter pic.twitter.com/oEAAXqXgOz
— Arun (@ArunTuThikHoGya) August 29, 2022
এই জল্পনাকে আরও বাড়িয়ে দেন শুভমনের সাম্প্রতিক সাক্ষাৎকার। একটি পাঞ্জাবি বিনোদন চ্যানেলের চ্যাট শোয়ে গিয়েছিলেন শুভমন। সেখানে সোনম বাজওয়া ছিলেন সঞ্চালক। আলাপচারিতা চলাকালীন সোনম শুভমনের কাছে জানতে চান, বলিউডের সবচেয়ে ফিট তারকা কে? বিন্দুমাত্র সময় ব্যয় না করে শুভমন সারার নাম বলেন। তাতেই সোনম প্রশ্ন করে বসেন, “সারার সঙ্গে কি তুমি প্রেম করছ?” উত্তরে তরুণ ক্রিকেটার বলেন, “হয়তো করছি!” তাঁর এই কথা শুনে আবার মশকরা করে সোনম বলেন, “সারা কা সারা সচ বোলো!” তাতে আবার শুভমনের মন্তব্য, “সমস্ত সত্যি কথা বলে দিলাম… হয়তো, হয়তো না!”
শুভমনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার কিছুক্ষণ পর ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে তাঁর ও সারার প্রেম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই দাবি করছেন, সাম্প্রতিক এই বক্তব্যেই নিজের ও সইফকন্যার প্রেম কার্যত স্বীকার করে নিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার।
[আরও পড়ুন: ‘কাকু..তুমি তো জানোই’, মৃত্যুবার্ষিকীতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে চিঠি প্রসেনজিতের]
সর্বশেষ খবর
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?