পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত ‘সলতুজ’ ঘিরে জোরাল হচ্ছে বিতর্ক। দীর্ঘ তিনবছর সেন্সরের সঙ্গে লড়াইয়ের পর আশার আলো দেখেছিল। বড় পর্দায় মুক্তির স্বপ্নভঙ্গ হলেও ওটিটি রিলিজেই দুধের স্বাদ ঘোলে মিটিয়েছিলেন পরিচালক-প্রযোজক থেকে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীরা। কিন্তু, সেই সুখও দীর্ঘস্থায়ী হয়নি। ৩ জুলাই জি ফাইভে মুক্তির তিনদিন পরই ফের নিষেধাজ্ঞা জারি হওয়ায় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও সরিয়ে নেওয়া হয় ‘সতলুজ’। কেন্দ্রের নিষিদ্ধ কাঁটায় ইতিমধ্যেই দিলজিতের ‘সতলুজ’ ঘিরে রাজনৈতিকমহলে চাপানোতর শুরু হয়েছে। এর মাঝেই উঠে এল দিলজিৎ দোসাঞ্ঝের আত্মজীবনী প্রসঙ্গ।
আসলে ইনস্টাগ্রাম লাইভে দিলজিৎ জানান, ছবিটি মুক্তির পরই ফের নিষিদ্ধ হবে সেবিষয়ে আগেই অবগত ছিলেন। এরপরই এক অনুরাগী জানতে চান তিনি কোনওদিন আত্মজীবনী লিখবেন? দিলজিৎ নির্দ্ধিয়ায় জানান, অবশ্যই লিখবেন। তবে সেই প্রকাশ হবে শর্তসাপেক্ষে। এমন সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ?
আরও পড়ুন:

পাঞ্জাবি সুপারস্টারের কথায়, “মৃত্যুর আগে আমি একটা বই লিখতে চাই। সেটা আমি কাউকে জানতে দেব না। বইটি প্রকাশিত হবে আমার মৃত্যুর পর। জীবিতকালে যদি আমি আত্মজাবীনী লেখার কথা প্রকাশ্যে আনি তাহলে মানুষ আমাকে বাঁচতে দেবে না। আমার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং আমার সঙ্গে কাজ করা অনেক মানুষ রয়েছে। আমাদের টিম খুব বড়। আমি চাই না আমার জন্য কেউ কোনও সমস্যার সম্মুখীন হোক। তাই বইটি লিখে রাখব কিন্তু, প্রকাশিত হবে আমার অনুপস্থিতিতে।”
View this post on Instagram
দিলজিতের কথায় এটুকু স্পষ্ট, জীবনের অজানা অধ্যায় তিনি তুলে ধরতে চান। কাছের মানুষদের যাতে কোনওরকম হয়রানির শিকার না হতে হয় সেদিকে খেয়াল রাখবেন। তবে এই মুহূর্তে ‘সতলুজ’নিয়ে ‘পাঞ্জাব দি পুত্তর’কে চরম আক্রমণ শানিয়েছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু।

লুধিয়ানায় এক রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময়ে রবনীত বলেন, “টাকা ছাড়া কিচ্ছু চেনে না দিলজিৎ দোসাঞ্ঝ।” শুধু তাই নয়, আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি ‘সতলুজ’ নিষিদ্ধ হওয়া নিয়ে মিথ্যে কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বারাসত হাসপাতালে হঠাৎ পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে শোকজের নির্দেশ ওয়ার্ড মাস্টার সহ বেশ কয়েকজনকে!
-
শিবের মাসে হাতে কাচের সবুজ চুড়ি শুধুই ফ্যাশন? জেনে নিন কী সুফল মেলে
-
দেশভাগের ইতিহাসে বদল, বাদ হিটলার! এনসিইআরটি-র পাঠ্যবইয়ে ঢুকল সাভারকরের স্বরাজের দাবি
-
ডবল ইঞ্জিনে বদলাচ্ছে বাংলা! জনতার দরবারে কাজের খতিয়ান দিতে শ্বেতপত্র সরকারের
-
পেলের হাসি, মারাদোনার অশ্রু! বিশ্বকাপে বাঙালির ‘সাংস্কৃতিক উত্তরাধিকার’