Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেট্টি কাপাডিয়া

প্রয়াত টুইংকল খান্নার দিদিমা বেট্টি কাপাডিয়া, কান্নায় ভেঙে পড়লেন মেয়ে ডিম্পল

শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছলেন ঋষি কাপুর, সানি দেওল-সহ আরও অনেকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৯, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৯, ১৯:৩৬

options
link
প্রয়াত টুইংকল খান্নার দিদিমা বেট্টি কাপাডিয়া, কান্নায় ভেঙে পড়লেন মেয়ে ডিম্পল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই খবর রটেছিল ডিম্পল কাপাডিয়া নাকি অসুস্থ হয়েছেন। তবে সেটা ছিল ভুয়ো খবর। ডিম্পল নন বরং অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেত্রীর মা বেট্টি কাপাডিয়া। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর। শনিবার রাতেই পরলোক গমন করেন অভিনেত্রী টুইংকলের দিদিমা তথা ডিম্পলের মা বেট্টি কাপাডিয়া। বয়স হয়েছিল ৮০ বছর। কাপাডিয়া পরিবারের সদস্য বিয়োগে শোকাহত গোটা বলিউড। রবিবার সকালে খবর প্রকাশ্যে আসতেই বলিউড একাধিক তারকা পৌঁছে যান বেট্টি কাপাডিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে।

বেট্টি কাপাডিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে কাপাডিয়া পরিবারে গিয়েছিলেন ঋষি কাপুর, সানি দেওল-সহ আরও অনেকেই। স্ত্রী টুইংকলকে নিয়ে উপস্থিত ছিলেন অক্ষয় কুমারও। রবিবার সকালেই সম্পন্ন হয় শেষকৃত্য। উল্লেখ্য, বেট্টি কাপাডিয়ার এ বছরের জন্মদিন বেশ ধুমধাম করেই পালন করা হয়েছিল। পরিবার এবং বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবিও শেয়ার করেছিলেন নাতনি টুইংকল খান্না। উপস্থিত ছিলেন অক্ষয় কুমারও। হুইলচেয়ারে বসে থাকা বেট্টির সঙ্গে মজার পোজে ছবি তুলেছিলেন নাতজামাই অক্ষয়। বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন তাঁরা।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এরা মানুষরূপী শয়তান, হায়দরাবাদ কাণ্ডের প্রতিবাদে সরব বলিউড তারকারা ]

দিন কয়েক আগেই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল লেখিকা তথা অভিনেত্রী টুইংকল খান্নাকে। আর এতেই চারিদিকে খবর রটে যায় যে অসুস্থ ডিম্পল। অনেকেই মনে করছিলেন, অক্ষয়-ঘরণির মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া হয়তো হাসপাতালে ভরতি। কিন্তু ডিম্পল নিজেই ভেঙেছিলেন সেই ভুল। একটি সংবাদসংস্থার তরফে ডিম্পলের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী একপ্রকার বিরক্ত হয়েই জবাব দিয়েছিলেন, “আমি বেঁচে আছি এবং সেটা দারুণ ভাবে। আমার মাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। আমি এটা নিয়ে আর কোনও কথা বলতে চাই না। মা এখন অনেকটাই সুস্থ। সবাই প্লিজ মায়ের জন্য প্রার্থনা করুন।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: অজয়ের পর আমির, ডিসেম্বরেই ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে কলকাতায় আসছেন অভিনেতা!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#rishikapoor at funeral of Dimple Kapadia ‘s mom #bettykapadia in #Mumbai .#today #yogenshah @yogenshah_s #bollywood #Entertainment #paparazzi

A post shared by yogen shah (@yogenshah_s) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#twinklekhanna #with #dimplekapadia at funeral of Dimple Kapadia ‘s mom #bettykapadia in #Mumbai .#today #yogenshah @yogenshah_s #bollywood #Entertainment #paparazzi

A post shared by yogen shah (@yogenshah_s) on

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.