Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Haami 2

এক রিয়্যালিটি শো ও তিন খুদের গল্প বলবে ‘হামি ২’, ছবির ট্রেলারে চমক দিলেন নন্দিতা ও শিবপ্রসাদ জুটি

বড়দিনে মুক্তি পাবে এই ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২২, ১০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২২, ১০:৫২

options
link
এক রিয়্যালিটি শো ও তিন খুদের গল্প বলবে ‘হামি ২’, ছবির ট্রেলারে চমক দিলেন নন্দিতা ও শিবপ্রসাদ জুটি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের ছবি ‘হামি’ রেকর্ড ব্যবসা করেছিল বক্স অফিসে। সেই থেকেই পরিচালকদ্বয় পরিকল্পনা করেছিলেন ‘হামি ২’ তৈরি করার। সেই থেকেই প্রস্তুতি শুরু। আর এবার তিন খুদে শিশুশিল্পীদের নিয়ে বড়দিনে দর্শকদের ‘হামি ২’ উপহার দিতে চলেছেন নন্দিতা ও শিবপ্রসাদ। প্রথমে টিজার, তারপর গান আর এবার প্রকাশ্যে এল ‘হামি ২’ ছবির ট্রেলার। ট্রেলারেই এই পরিচালক জুটি বুঝিয়ে দিলেন হামির মতো ‘হামি ২’ ছবিতেও রয়েছে চমক। এই ছবির গল্পে এবার উঠে আসবে বিস্ময় শিশু ও এক রিয়্যালিটি শোয়ের গল্প। সঙ্গে মিষ্টি বন্ধুত্বের গল্পও রয়েছে ‘হামি ২’ ছবিতে। তবে এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। চমক হিসেবে রয়েছেন অঞ্জন দত্তও। ইতিমধ্যেই অঞ্জন দত্তের সংলাপ ‘জীবনে বিস্ময় হতে যেও না, বিস্মিত হয়ে যাবে’  পছন্দ করেছে নেটিজেনরা। ট্রেলার প্রকাশ পেতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

২০১৮ সালের ১১ মে মুক্তি পেয়েছিল ‘হামি’ (Hami 2)। ৮৫ লক্ষ টাকা বাজেটে তৈরি ছবিটি সে বছর সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। তবে দর্শকদের মন কেড়েছিল ‘ভুটু ভাইজান’। বোধিসত্ত্ব বিশ্বাস ওরফে ‘ভুটু ভাইজানে’র চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্যায়ের (Broto Banerjee) সাবলীল অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল।

[আরও পড়ুন: কালিম্পংয়ে পৌঁছে হাঙ্গামা শুরু করে দিলেন শ্রাবন্তী! জানেন নায়িকার সঙ্গী কারা?]

 

নন্দিতা-শিবপ্রসাদের ‘হামি ২’ (Haami 2)-এ লাল্টু-মিতালি তো থাকছেনই । তবে, এবার আর কিন্তু ভুটুবাবু নেই সিনেমায় । হামির মিষ্টতা বাড়াতে এবার তিন নতুন খুদে সদস্যকে নিয়ে আসছেন পরিচালক শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) । বিশ্বকর্মা পুজোয় তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায় (Nandita Roy) ।

‘হামি টু’-তে একেবারে নতুন পরিবার, নতুন গল্প । লাল্টু-মিতালি আছেন । সেইসঙ্গে, থাকছে তিন খুদে চিনু, ভেঁপু আর রুকসানা । তিনজনের ভূমিকায় অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী।

[আরও পড়ুন: নায়িকাকে সেট ছেড়ে পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছিলেন! গোপন কথা ফাঁস করলেন মিঠুন ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.