সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক চুমুতেই গন্ডগোল! তার জেরে নেটদুনিয়ায় ক্ষোভের মুখে পড়লেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এ এস রবি কুমার।
কাণ্ডটা হল, মুক্তি পেতে চলেছে রবি কুমারের নতুন দক্ষিণী ছবি থিরাগাবাদারা সামি। সেই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়াকে। এই ছবির প্রচারে এসে হঠাৎই মান্নারার গালে চুমু খেয়ে ফেললেন পরিচালক। একডজন সাংবাদিকদের সামনে এমন কাণ্ড ঘটায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়তে হয়েছিল মান্নারাকে। আর এই চুমুর ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হইচই পড়ে যায়। পরিচালক রবি কুমারকে পড়তে হয় তুমুল বিক্ষোভের মুখে।
[আরও পড়ুন: আমাকে সবাই মেয়েলি বলত, তারপর শাহরুখ এল জীবনে: করণ জোহর]
Director AS Ravi kumar chowdary kissed Heroine #Mannarachopra in front of media. pic.twitter.com/DVN5w5J9RQ
— SRCINEMAS (@SR_CINEMAS) August 28, 2023
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় নাম রবি কুমার। এর আগে প্রচুর হিট ছবি দিয়েছেন তিনি। অন্যদিকে, সিনেমায় সদ্য পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার বোন মান্নারা। ইতিমধ্য়েই কাজ করে ফেলেছেন বেশ কিছু হিন্দি, তেলেগু এবং তামিল ছবিতে। তবে এই চুমু কাণ্ড নিয়ে এখনও মুখ খোলেননি মান্নারা।
[আরও পড়ুন: ‘নিপাত যাক বিচ্ছেদ রটনা!’, ‘ডন’ বিতর্কের পর দীপিকাকে নিয়ে কেনিয়ায় রণবীর]
সর্বশেষ খবর
-
প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরির কোপ দশম শ্রেণির ২ পড়ুয়ার! দেড় লক্ষ হাতিয়ে গোয়া ট্রিপ, তারপর…
-
সোনমের অমূল্য ওড়নায় লুকিয়ে ভারতের ৩০০ বছর পুরনো ঐতিহ্য, রয়েছে শ্রীকৃষ্ণের যোগ
-
অভিষেকের আমতলার অফিস ভাঙায় ছিল স্থগিতাদেশ, সেই মামলায় এবার কী জানাল হাই কোর্ট?
-
সদ্যোজাতর মঙ্গলে পুজোর আয়োজন, ঠোঁট ফুলিয়ে কান্না পূজার মেয়ের, দেখুন ভিডিও
-
চুম্বকের টানে পেট থেকে বেরল চাবি! ‘তারে ধরি…’র প্রোমোয় ‘দিতি’ পল্লবীর কীর্তিতে হাসির রোল