Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Mannara Chopra

ছবির প্রচারে প্রিয়াঙ্কা চোপরার বোনের গালে চুমু, বিতর্কের মুখে পরিচালক

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ১৮:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ১৮:২০

options
link
ছবির প্রচারে প্রিয়াঙ্কা চোপরার বোনের গালে চুমু, বিতর্কের মুখে পরিচালক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক চুমুতেই গন্ডগোল! তার জেরে নেটদুনিয়ায় ক্ষোভের মুখে পড়লেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এ এস রবি কুমার।

কাণ্ডটা হল, মুক্তি পেতে চলেছে রবি কুমারের নতুন দক্ষিণী ছবি থিরাগাবাদারা সামি। সেই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়াকে। এই ছবির প্রচারে এসে হঠাৎই মান্নারার গালে চুমু খেয়ে ফেললেন পরিচালক। একডজন সাংবাদিকদের সামনে এমন কাণ্ড ঘটায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়তে হয়েছিল মান্নারাকে। আর এই চুমুর ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হইচই পড়ে যায়। পরিচালক রবি কুমারকে পড়তে হয় তুমুল বিক্ষোভের মুখে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আমাকে সবাই মেয়েলি বলত, তারপর শাহরুখ এল জীবনে: করণ জোহর]

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় নাম রবি কুমার। এর আগে প্রচুর হিট ছবি দিয়েছেন তিনি। অন্যদিকে, সিনেমায় সদ্য পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার বোন মান্নারা। ইতিমধ্য়েই কাজ করে ফেলেছেন বেশ কিছু হিন্দি, তেলেগু এবং তামিল ছবিতে। তবে এই চুমু কাণ্ড নিয়ে এখনও মুখ খোলেননি মান্নারা।

[আরও পড়ুন: ‘নিপাত যাক বিচ্ছেদ রটনা!’, ‘ডন’ বিতর্কের পর দীপিকাকে নিয়ে কেনিয়ায় রণবীর]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.