সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল সকালই সংবাদ প্রতিদিনের অফিসে হইচই কাণ্ড। খবরের কাগজ ছাপানোর মেশিনের আওয়াজের মাঝে লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন! অফিসের কর্মচারীদের চোখে-মুখে প্রশ্ন, হচ্ছেটা কী? শুটিং নাকি? হ্যাঁ, সকাল সকালই শুটিংয়ের দলবল নিয়ে প্রতিদিনের অফিসে হাজির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। উপলক্ষ তাঁর নতুন ওয়েব সিরিজ ‘শেখর হোমস’! শার্লক হোমসের আদলে বাঙালি গোয়েন্দা শেখর। তার এক অ্যাকশন দৃশ্যের শুটিং হয়ে গেল প্রতিদিনের অফিসে। খবর কাগজ ছাপানোর নানা বড় বড় যন্ত্রাংশের মাঝে রীতিমতো বন্দুক নিয়ে লড়াই। তুমুল ব্যস্ততার মধ্যে সৃজিত শটটি শেষও করলেন। তারপরই ছুট দিলেন ভারতলক্ষ্মী স্টুডিওতে। সেখানেও চলবে এই সিরিজের শুটিং।

[আরও পড়ুন: চলতি মাসেই রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির বাগদান! প্রস্তুতি চলছে জোরকদমে ]
গত কয়েক মাস ধরেই এই সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত পরিচালক সৃজিত। সৃজিতের হাত ধরেই বলিউডে আসছে ‘দেশি শার্লক হোমস’। প্রযোজনায় বিবিসি। জনপ্রিয় এক স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে শার্লকের এই ভারতীয় সংস্করণের গোটা দায়িত্ব সৃজিতের কাঁধে। তা কারা থাকছেন এই সিরিজে?
আপাতত এই সিরিজ নিয়ে বিস্তারিত বলতে নারাজ সৃজিত। সূত্র বলছে, মুখ্য চরিত্রের জন্য কে কে মেননকে ভাবা হয়েছে। শার্লকের বন্ধু ওয়াটসনের আদলে তৈরি চরিত্রের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে। থাকছেন রসিকা দুগ্গল।
[আরও পড়ুন: জমজমাট রহস্য গল্পে নজর কাড়লেন সারা-বিক্রান্ত জুটি, কেমন হল ‘গ্যাসলাইট’? ]
সর্বশেষ খবর
-
ভিলেন ব্রাজিল ম্যাচ! আইএসএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা, এবারও কি ছোট হবে লিগ?
-
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের