Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Tathagata Mukherjee

‘কিছু সম্পর্কের নাম হয় না…’ বিবৃতি ও দেবলীনার ছবি পোস্ট করে কেন এমন লিখলেন তথাগত?

অভিনেতা ঋষভের সঙ্গে প্রেম করছেন দেবলীনা, এমন গুঞ্জন ছিল টলিপাড়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২২, ২১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২২, ২১:৩৪

options
link
‘কিছু সম্পর্কের নাম হয় না…’ বিবৃতি ও দেবলীনার ছবি পোস্ট করে কেন এমন লিখলেন তথাগত? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথাগত, দেবলীনা, বিবৃতি। টলিউডের গুঞ্জনে বেশ কয়েক মাস ধরেই এই তিনটি নাম শোরগোল ফেলে দিয়েছে। গুঞ্জনে শোনা যায়, অভিনেত্রী বিবৃতির সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ তথাগত। আর এই কারণেই নাকি দেবলীনা (Debolina Dutta) ও তথাগতর দাম্পত্যে ভাঙন ধরেছে। কয়েকদিন আগে গুঞ্জনে এসেছিল, বিবৃতির সঙ্গে নাকি সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন তথাগত (Tathagata Mukherjee)। তবে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তথাগত ও বিবৃতি দু’ জনেই।  কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় যেটা ঘটল, তা দেখে হতবাক নেটিজেনরা।

ঠিক কী ঘটল? তথাগত তাঁর ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তাঁর আসন্ন সিনেমা ‘ভটভটি’র। যেখানে দেখা গিয়েছে বিবৃতি ও দেবলীনাকে। এরকম ছবি পোস্ট করে তথাগত লিখলেন, ”বেঁচে থাকার এই একটুখানি সময়ে কিছু সম্পর্কের নাম হয় না, নামের গণ্ডিতে তাদের আটকেও রাখা যায় না। ভটভটির পৃথিবীতে পাখিদি আর এরিয়েলের সম্পর্কটা সেইরকম।” এর সঙ্গে তথাগত যোগ করলেন, তাঁর নতুন ছবি ‘ভটভটি’র মুক্তির দিনক্ষণ। ‘ভটভটি’ ছবি মুক্তি পাবে ১১ আগস্ট। এই ছবিতেই একসঙ্গে অভিনয় করেছেন দেবলীনা ও বিবৃতি। 

Advertisement

[আরও পড়ুন: যশ,এনার মিষ্টি প্রেমে ভিলেন হল মোবাইল অ্যাপ, ‘চিনে বাদাম’ ছবির ট্রেলারে চমক]

অন্যদিকে, সম্প্রতি দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন দেবলীনা। সঙ্গে ছিলেন দেবলীনার মা। তবে দেবলীনার পোস্ট করা ছবি দেখে বোঝাই যাচ্ছে, এই ট্রিপে দেবলীনার সঙ্গে ছিলেন অভিনেতা ঋষভও। তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ভটভটি’তে ঋষভের সঙ্গে অভিনয় করেছেন দেবলীনা। সেই ছবির শুটিং থেকেই দেবলীনার সঙ্গে নাকি আলাপ ঋষভের। আর এই ছবি দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন, ঋষভের মধ্যেই কি নতুন প্রেম খুঁজে পেলেন দেবলীনা?

সংবাদ মাধ্যমকে অবশ্য় দেবলীনা জানিয়ে ছিলেন, ”নারী-পুরুষ মানেই প্রেম! এর বাইরেও তো অনেক কিছু রয়েছে। ঋষভ আমার ভাইয়ের মতো। আমার কোনও ভাই বা বোন নেই, ঋষভই সেই জায়গাটা পূরণ করেছে।” আর প্রেমের কথা উঠলে, দেবলীনার মুখে একটাই কথা, ”আমি এখনও একজনকেই ভালবাসি!”

[আরও পড়ুন: পল্লবীর মৃত্যুর জের, পালটে যাচ্ছে ‘মন মানে না’ সিরিয়ালের গল্প]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.