সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে ছবি তৈরি করার জন্য ক্রমাগত হুমকি পাচ্ছেন। এই অভিযোগে টুইটার ছাড়লেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ইনস্টাগ্রামে লম্বা বিবৃতি দিয়ে নিজের অভিযোগের কথা জানিয়েছেন বিবেক। পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির পরিচালক।

কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কাহিনি নিজের ছবিতে ফুটিয়ে তুলেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশী। ছবিটি যাতে মুক্তি না পায়, সেই চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিবেকের।

[আরও পড়ুন: ‘ন্যাকার ঘ্যানঘ্যান’ মান্না দে-র কফি হাউস গান! পরিচালক সোহিনী দাশগুপ্তর মন্তব্যে বিতর্ক]
নিজের বিবৃতিতে বিবেক জানান, অনেকেই দাবি করছিলেন তাঁর টুইটার প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। তা নয়। ‘দ্য কাশ্মীর ফাইলস’ নামের একটি হ্যাশট্যাগ শুরু করেছিলেন তিনি। তারপর থেকেই তাঁর টুইটার প্রোফাইলের গতিবিধি সীমিত করে দেওয়া হয়। বিবেকের অনেক টুইট নাকি তাঁর ফলোয়াররা দেখতে পেতেন না। টুইটারে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। এমনই অভিযোগ পরিচালকের।
শোনা যায়, খুনের হুমকিও পাচ্ছিলেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর সঙ্গে ডিরেক্ট মেসেজে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এর জেরেই টুইটার ছাড়েন বলে জানান পরিচালক। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কাহিনিই নিজের ছবিতে তুলে ধরেছেন। সেই কারণেই তাঁকে এই সমস্ত কিছু সহ্য করতে হচ্ছে বলে জানান পরিচালক। বিবেকের কথা অনুযায়ী, কাশ্মীরি ভাই ও বোনদের যন্ত্রণার আসল কাহিনি তিনি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। এতে অনেকেরই আসল চেহারা মানুষের সামনে চলে আসতে পারে। সেই ভয়েই এই ছবির মুক্তি বন্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ পরিচালকের। ১১ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘ধুলোকণা’র শুটিংয়ে যাওয়ার পথে বিপত্তি, অ্যাপ ক্যাব বুক করে হয়রানির শিকার মানালি]
সর্বশেষ খবর
-
মেয়ের নীলছবির ব্যবসায় যুক্ত ছিলেন বাবাও! ‘কটেন্ট ক্রিয়েটর’ সুমাইয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত?
-
‘সিস্টেমের বিচ্যুতি, ষড়যন্ত্রের ছক’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে নতুন কথা শমীকের
-
চুপিসারে মা হওয়ার পর গর্ভাবস্থার মুহূর্ত ভাগ, সন্তান কোলে প্রথমবার প্রকাশ্যে প্রশ্মিতা
-
মায়ের বুকের দুধের গয়না! ‘ব্রেস্ট মিল্ক জুয়েলারি’ কেনার আগে এই তথ্যগুলি না জানলেই মুশকিল