Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Disha patani

হাতের উল্কি কি সত্যিই প্রভাসের নামে? মুখ খুললেন দিশা

দিশার সঙ্গে নাম জড়িয়ে নতুন প্রেম গুঞ্জনে ফাঁসলেন প্রভাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৪, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৪, ১৯:৩৬

options
link
হাতের উল্কি কি সত্যিই প্রভাসের নামে? মুখ খুললেন দিশা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল দিশা পাটানির হাতের ট্যাটু। গুঞ্জনে রয়েছে দিশার এই হাতের উল্কি নাকি প্রভাসের নামে! এমনকী, লোকে প্রভাস ও দিশার প্রেম নিয়েও নানা গল্প তৈরি করছেন। অবশেষে গুঞ্জনে ইতি টানতে নিজেই মাঠে নামলেন দিশা। সোশাল মিডিয়ায় প্রকাশ্যে জানালেন এই হাতের উল্কি কার নামে!

দিশা ইনস্টাগ্রামে ট্যাটুর ছবি পোস্ট করেই জানিয়ে দিলেন, ”সকাল থেকেই দেখছি আমার ট্যাটু নিয়ে সবার কৌতুহল। ব্যাপারটা আমার বেশ মজার লাগছে। কত মানুষের কত প্রশ্ন!” তবে এত কথা বললেও, তিনি কিন্তু প্রভাসের বিষয়টি স্পষ্ট করেননি। বরং এড়িয়ে গিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গোমাংস বিতর্ক: ‘জ্যান্ত পুড়িয়ে মারার’ হুমকি! ‘রাজনৈতিক রং দেবেন না’, প্রতিক্রিয়া সুদীপার]

তা হঠাৎ দিশা ও প্রভাসের প্রেমের গুঞ্জন কীভাবে ছড়ালো?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

সূত্রের খবর, ‘কল্কি’ ছবির শুটিংয়ের সময় থেকেই দিশা ও প্রভাস কাছাকাছি এসেছেন। শোনা যায়, ছবির শুটিংয়ের পর নাকি ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারতেন এই তারকা জুটি। শুধু তাই নয়, হায়দরাবাদের নানা রেস্তরাঁ ও ক্যাফেতেও নাকি ঢুঁ মারতে দেখা গিয়েছে এই দুজনকে। তবে এই প্রেম নিয়ে একেবারেই কিছু বলতে নারাজ প্রভাস।

এতদিন শোনা যাচ্ছিল, কৃতী স্যাননের সঙ্গে নাকি প্রেম করছিলেন প্রভাস। এমনকী, রটেছিল আদিপুরুষ সিনেমার মুক্তি পর নাকি বাগদানও সারবেন দুজনে। তবে আদিপুরুষ মুক্তিও পায়, বিতর্কও ওঠে। বক্স অফিসে মুখ থুবরে পড়ে। কৃতী ও প্রভাসের প্রেম কিন্তু টেকে না। আর এবার দিশার সঙ্গে নাম জড়িয়ে নতুন প্রেম গুঞ্জনে ফাঁসলেন প্রভাস।

[আরও পড়ুন: ‘ছেড়ে দিন…’, বিমানবন্দরে ভিড়ের চাপে ওষ্ঠাগত জাহ্নবীর প্রাণ! দেখুন ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.