সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেষজ ওষুধ আর হস্তশিল্পের আড়ালে মাদকের ব্যবসা। এই ব্যবসায় রাজত্ব রানির। মেয়ে-বউমাদের নিয়ে মহিলা ব্রিগেড তৈরি করেছে সে। রানির যোদ্ধারা যতখানি হিংস্র, ততখানিই নিষ্ঠুর আর চালাক। এমন কাহিনি নিয়েই ডিজনি প্লাস হটস্টারে আসছে ‘সাঁস বহু অউর ফ্লেমিঙ্গো’ (Saas Bahu Aur Flamingo)।

মে মাসের পাঁচ তারিখ থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney+ Hotstar) দেখা যাবে ‘সাঁস বহু অউর ফ্লেমিঙ্গো’। সিরিজে রানির ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)। আর পরিচালনায় হোমি আদাজানিয়া। এছাড়াও মারকাটারি মেজাজে দেখা যাচ্ছে রাধিকা মদন, ইশা তলওয়ার, অঙ্গীরা ধর, দীপক ডোব্রিয়াল, মনিকা ডোগরা, নাসিরউদ্দিন শাহ।
[আরও পড়ুন: হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে কাজে ফিরলেন সুস্মিতা, হাতে তরবারি নিয়ে শুরু ‘আরিয়া ৩’-এর শুটিং]
‘বিইং সাইরাস’, ‘ককটেল’, ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘অংগ্রেজি মিডিয়াম’-এর মতো সিনেমা তৈরি করেছেন হোমি। এবার ওয়েব সিরিজে অ্যাকশনের পাশাপাশি ড্রামার উপরও ভরসা রেখেছেন তিনি। পরিচালক জানান, অনেকদিন ধরেই এই গল্পের ভাবনা তাঁর মাথায় ছিল। লকডাউনের সময় চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন।

দীনেশ ভিজানের পরিচালনায় তৈরি হচ্ছে ‘সাঁস বহু অউর ফ্লেমিঙ্গো’। সিরিজে রানির চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ডিম্পল কাপাডিয়া ছিলেন না। কম বয়সের কাউকে তিনি মাদক কারবারের মহিলা প্রধান হিসেবে চেয়েছিলেন। আর সেক্ষেত্রে প্রথম পছন্দ ছিল তাব্বু। কিন্তু ঘটনাচক্রে ডিম্পলকে পেয়ে যান হোমি। আর তাতেই যেন সোনায় সোহাগা হয়েছে।
[আরও পড়ুন: জন্মদিনে স্ত্রীর সঙ্গে একান্তে অরিজিৎ! ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা, জানালেন শুভেচ্ছা]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত