সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর চারেক বাদে প্রত্যাবর্তনের পর বক্স অফিসে শুধুই বাদশা ম্যাজিক। চলতি বছর দু-দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। জানুয়ারি মাসে ‘পাঠান’-এর মাধ্যমে হুঙ্কার ছাড়ার পর আট মাস বাদে ‘জওয়ান’ (Jawan) দিয়ে সিনেবাজারে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন বাদশা। উপরন্তু এই বছরের বড়দিনেই আসছে ‘ডাঙ্কি’ (Dunki)। এখন থেকেই আশায় বুক বেঁধেছেন ভক্তরা। আর সেই আবহের মাঝেই বাদশার কণ্ঠে সংশয়- ‘ডাঙ্কি থেকে আমাকে বের করে দেবেন হিরানি…।’ কেন?

বুধবার বিকেলে শুটের অবসরে এক্স হ্যান্ডেলে AskSRK পর্ব করেন শাহরুখ খান। সেখানেই ভক্তদের সঙ্গে খোশ মেজাজে আড্ডা চালান বলিউড কিং। যা দেখে ‘ডাঙ্কি’ পরিচালক মুখ খুলতে বাধ্য হন। সরাসরি বলিউড সুপারস্টারকে জিজ্ঞেস করেন, “এবার তো বাথরুম থেকে বের হও। কী করছ এতক্ষণ ধরে? ট্রেলার দেখাব তোমাকে…।” রাজকুমার হিরানির (Rajkumar Hirani) এমন টুইট নজরে পড়তেই নড়েচড়ে বসেন খোদ বাদশা। চেয়ে নেন ক্ষমাও!
অনুরাগীদের বিদায় জানিয়ে শাহরুখ লেখেন, “ও হ্যাঁ! আসছি স্যর… বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। দুঃখিত! আমাকে যেতে হবে। নইলে ‘ডাঙ্কি’ (SRK Dunki) থেকে বের করে দেবে আমাকে। তোমাদের সকলকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। খুব শিগগিরিই প্রেক্ষাগৃহে সবার সঙ্গে দেখা হচ্ছে। অনেক ভালবাসা। অনেক কাজ আছে। তোমাদের সঙ্গে কথা বলার সময় কম পড়ে গেল।”
[আরও পড়ুন: ‘পিকচার অভি বাকি হ্যায়… দুর্ধর্ষ’! দোস্ত সলমনের ‘টাইগার ৩’ নিয়ে বড় কথা ‘জওয়ান’ শাহরুখের]
Oh Sh#%. Coming sir…doston se baat kar raha tha!!! Sorry boys and girls have to rush now. Varna #Dunki se nikaal denge!!! Thanks for ur time boys and girls. See u in the theatres very very soon. Love u all. So much to do less time to talk to you….Muah. https://t.co/rpAYm2TwPu
— Shah Rukh Khan (@iamsrk) September 27, 2023
প্রসঙ্গত, ‘ডাঙ্কি’ নিয়ে খুবই আশাবাদী বাদশা নিজেও। প্রভাসের ‘সালার’ও সেই একই সময়ে মুক্তি পাচ্ছে। তার জন্য অবশ্য কোনওরকম মাথাব্যথা নেই শাহরুখ খানের! বলছেন, “‘ডাঙ্কি’ ভীষণই মজার এবং আবেগপ্রবণ। এটা রাজু স্যরের দুনিয়া ভাই। একটু-আধটু অ্যাকশন সিকোয়েন্স করার চেষ্টা করেছি আমি। তবে জানি না স্যর রাখবেন কিনা! উপরন্তু সিনেমার সম্পাদকের উপরও নির্ভর করছে।”
[আরও পড়ুন: ‘টাইগার ৩’র সঙ্গে ‘জওয়ান’ কানেকশন! ছবি হিট করাতেই শাহরুখের ফর্মুলা নিলেন সলমন?]
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা