সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন লক্ষ্মী কাকিমা! তবে রিলে নয়, বরং রিয়াল লাইফে মা দুর্গাকে বরণ করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। খোঁপায় সাদা ফুলের মালা, নাকে নথ, পরনে লাল পেড়ে শাড়ি, গায়ে ঝলমলে গয়না। প্রতিবারের মতো নিষ্ঠা ভরে দুর্গাকে বরণ করলেন অপরাজিতা। হাজরা পার্ক সর্বজনীনের পুজোয় খেললেন সিঁদুরখেলাও।
অপরাজিতা আঢ্যর কাছে দুর্গাপুজো মানে প্রাণের পুজো। তাই তো শত ব্যস্ততার মধ্য়েও প্যান্ডেল হপিং করেন। ঢাক বাজান, গানের তালে নেচেও ওঠেন। এমনকী, সময় করে নিজের পাড়ার প্যান্ডেলে ঢুঁও মারেন অপরাজিতা।
View this post on Instagram
[আরও পড়ুন: অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি]
বেহালায় বাড়ি অপরাজিতা আঢ্যর। সেখানেই নিজের পাড়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে শুরু করেছিলেন দুর্গাপুজো। বেহালা চৌরাস্তা জাগরণী ক্লাবের সেই পুজোর কলেবর বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেকটাই বেড়েছে। কলকাতার চমকপ্রদ থিমপুজোর সঙ্গে পাল্লা দিচ্ছে অপরাজিতা আঢ্য ও তাঁর বন্ধুবান্ধবদের শুরু করা এই পুজোও। জাগরণী ক্লাবের সেই পুজো মণ্ডপই ঘুরে দেখালেন টেলিপর্দার জনপ্রিয় ‘লক্ষ্মী কাকিমা’।
View this post on Instagram
[আরও পড়ুন: মুখে ধরা গরম ধুনুচি! কোমরে গোজা আঁচল, নেচে বাজিমাত অভিনেত্রী সুমনা চক্রবর্তীর]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক