সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাষ্টমীতে কুমারী পুজোর চল রয়েছে বহু জায়গায়। অবাঙালিদের মধ্যেও এই রীতির প্রচলন রয়েছে। যেটা বাঙালিদের কাছে কুমারী পুজো (Kumari Puja) বলে পরিচিত, সেটাই অবাঙালিদের কাছে ‘কাঞ্চিকা পুজো’ বা ‘কাঞ্জক পুজো’। সেই রীতি মেনেই দুর্গাষ্টমীর দিন নিজের তিন বছর বয়সি শিশুকন্যাকে পুজো করলেন শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা।
পর্নকাণ্ডের পর থেকে রাজ-শিল্পার (Shilpa Shetty, Raj Kundra) জীবনে বহু ঝড় গিয়েছে। তারপর থেকে লাইমলাইটের আড়ালে থাকতেই পছন্দ করতেন রাজ কুন্দ্রা। কিংবা জনসমক্ষে এলেও মুখ ঢাকা থাকত পেল্লাই সাইজের মাস্কে। তবে নবরাত্রির আগেই চিরতরে সেই মুখোশ পরিত্যাগ করার ঘোষণা করেছেন রাজ। এবার নবরাত্রির আবহে নিজেপ বাড়িতেই কুমারী পুজোয় আয়োজন করলেন রাজ-শিল্পা। মেয়ে শামিসার পা ধুইয়ে পুজো করলেন তারকাদম্পতি। সেই ভিডিও নিজেই সোশাল মিজিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা গেল, খুদে সামিশা দুর্গা প্রতিমার সামনে চেয়ারে বসে রয়েছে। পুরোহিতের নির্দেশ মেনে মা-বাবা শিল্পা এবং রাজ তার পা ধুইয়ে দিচ্ছেন আবার কখনও বা ফুল অর্পণ করছেন। মেয়ে শামিসাকে আরতিও করলেন তারকাদম্পতি। তবে কুমারী পুজো বলে যে শুধু কন্যাকেই পুজো করেছেন অভিনেত্রী, এমনটা নয়! ১১ বছরের ছেলে ভিভানের সামনে এসেও আরতির ডালা ঘোরাতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে।
[আরও পড়ুন: মণ্ডপে খোশমেজাজে জয়া বচ্চন, রানির সঙ্গে বসে পাত পেড়ে ভোগ খেলেন কিয়ারা আডবাণী]
View this post on Instagram
[আরও পড়ুন: কোমরে শাড়ি বেঁধে ধুনুচি নাচ সুস্মিতার, সঙ্গ দিল মেয়ে, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি