সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে সেরা হয়েছেন এলভিস যাদব। নিন্দুকরা বলছেন, বিগ বস জিতে মাটিতে নাকি পা পড়ছে না এলভিশের। আর তারই যেন প্রমাণ পাওয়া গেল রবিবার রাতে। সোশাল মিডিয়ায় ভাইরাল হল এলভিশের এমন এক ভিডিও যা দেখে হতবাক তাঁর অনুরাগীরা।
কাণ্ডটা একটু বিশদে বলা যাক বরং। সোমবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক রেস্তরাঁয় পাশের টেবিলে বসে থাকা যুবককে বেধড়ক মারলেন এলভিশ। সেই মারধরের ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
[আরও পড়ুন: শিনা বোরাকে খুন করেছেন? ঠান্ডা চাহনিতে একটাই কথা ইন্দ্রাণীর মুখে, দেখুন ভিডিও]
That person was intentionally abusing Elvish’s mother. #ElvishYadav #ElvishArmy#ElvishYadav pic.twitter.com/N5FzwyX9mf
— Elvish Army (Fan Account) (@elvisharmy) February 11, 2024
এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এলভিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমার মারধর একেবারেই পছন্দ নয়। আমি শান্তি চাই। যে ছবি তুলতে চায় আমার সঙ্গে, আমি তুলতেই দিই। কিন্তু পিছন থেকে কেউ যদি নোংরা মন্তব্য করে, তাহলে তাকে আমি ছাড়ব না। এমনটাই আমি। অন্যায়ের প্রতিবাদ করবই।”
#ElvishYadav statement on slap incident. pic.twitter.com/SBauHMIOev
— The Khabri (@TheKhabriTweets) February 11, 2024
এলভিশ আরও বলেন, ”আমার সঙ্গে পুলিশ, নিরাপত্তারক্ষীরা ছিল। যদি আমি অন্যায় করে থাকি তাহলে তাঁরাই তো প্রতিবাদ করতেন। আমি যেটা করেছি, তার জন্য একটুও ক্ষমাপ্রার্থী নই।”
তবে এলভিশ যাই বলুক না কেন, নিন্দুকরা কিন্তু মোটেই ভালো চোখে দেখছেন না এই কাণ্ডকে। বরং এলভিশের অহংকারকেই দুষছেন তাঁরা।
[আরও পড়ুন: পর্নস্টার জনি সিনসের যৌন সমস্যা মেটালেন রণবীর সিং! ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া ]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?