Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Emraan Hashmi

‘ছেলেকে ইন্ডাস্ট্রি থেকে দূরে রাখব!’, বলিউড নিয়ে বিস্ফোরক ইমরান হাশমি

আর কী বললেন ইমরান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৩, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৩, ১৬:০৭

options
link
‘ছেলেকে ইন্ডাস্ট্রি থেকে দূরে রাখব!’, বলিউড নিয়ে বিস্ফোরক ইমরান হাশমি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজার ছেলে সব সময় যে রাজা হবে, তা কিন্তু একেবারেই নয়। এমনকী, রাজাও সেটা চান না। এই রাজা অবশ্য বলিউড অভিনতা ইমরান হাশমি। একসময় যাকে বলিউড সিরিয়াল কিসার নামে ডাকতেই পছন্দ করত। তবে সে ট্যাগ এখন গা থেকে ঝেড়ে ফেলেছেন ইমরান। বরং তিনি এখন দাপুটে অভিনেতা। কিন্তু ইমরান চান না, তাঁর ছেলে অভিনয় জগতে আসুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, ‘আমার ছেলে আয়ানের জীবনে লড়াই অনেকটাই। যেভাবে ক্য়ানসারকে জয় করেছে সে, তা সত্য়িই আমার কাছে এখনও স্বপ্নের মতো। তাই আমি চাই আমার সন্তান কোনও স্টেবল জীবিকাই বেছে নিক। অভিনয় জগত বেশ কঠিন।’ ই্মরান আরও বলেন, ”ছেলের সঙ্গে তাঁর ক্য়ানসারের লড়াইটাও আলোচনা করি। এতে হয়তো তার মাসিক চাপ হতে পারে।”

[আরও পড়ুন: প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে! পাত্র কে? উরফির নতুন পোস্টে রহস্য]

২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করছিলেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০-এর ফেব্রুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর সব ঠিকঠাকই চলছিল। ২০১৪ সালে ১৫ জানুয়ারি দিনটা ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম একটা দিন। ক্যানসার ধরা পড়ে আয়ানের। তবে এখন অনেকটাই সুস্থ আয়ান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ ছবিতে এবার অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন ইমরান। ছবিটি বক্স অফিসে খুব একটা ব্য়বসা করতে পারেননি। তবে প্রশংসিত হয়েছে অক্ষয়-ইমরান জুটি।

[আরও পড়ুন: রণবীরের হাত ধরতে নারাজ দীপিকা! সম্পর্কে চিড়? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.