Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Emraan Hashmi

ইমরান হাসমিকে দেখেই হাউ হাউ করে কাঁদলেন অচেনা মহিলা! কেন? ভিডিও দেখুন

দাবানল গতিতে ভাইরাল ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৪, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৪, ১৮:৪৩

options
link
ইমরান হাসমিকে দেখেই হাউ হাউ করে কাঁদলেন অচেনা মহিলা! কেন? ভিডিও দেখুন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ডিজনি প্লাস হটস্টার-এ মুক্তি পেয়েছে ইমরান হাসমি (Emraan Hashmi) অভিনীত ‘শোটাইম’। মাত্র কয়েক পর্বের এই সিরিজ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। ইমরানের ভক্তদের সংখ্যাও নেহাত কম নয়! এবার বিমানবন্দরে অভিনেতাকে দেখে এক অজ্ঞাতপরিচয় মহিলা একেবারে হাউ হাউ করে কেঁদে ফেললেন!

মুম্বই বিমানবন্দরে ইমরান হাসমিকে দেখে ক্যামেরা তাক করেছিলেন পাপারাজ্জিরা। তবে যে মুহূর্ত লেন্সবন্দি করলেন, তা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরে ইমরানকে দেখতে পেয়ে তাঁর দিকে ফুলের তোড়া নিয়ে ছুটে যান এক মহিলা। শুধু তাই নয়, অভিনেতার সঙ্গে করমর্দন করার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন ওই ভক্ত। সকলের সামনেই কেঁদে ফেলেন হাউ হাউ করে! ভক্তকেও ফিরিয়ে দিলেন না ইমরান হাসমি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শ্রাবন্তীর শিবরাত্রি, মাঝরাতে নিষ্ঠা মেনে মন্দিরে ছুটলেন অভিনেত্রী, দেখুন ভিডিও]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ইমরানকে বর্তমানে সিনেপর্দায় খুব একটা দেখা না গেলেও ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু দাপিয়ে কাজ করছেন অভিনেতা। সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন বেশ সাবধানী। সলমন খানের সঙ্গে গতবছর ‘টাইগার থ্রি’তে অভিনয় করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Emraan Hashmi (@therealemraan)

[আরও পড়ুন: মোদি সাক্ষাতে সপ্তম স্বর্গে রুপালি গঙ্গোপাধ্যায়, ‘শিবের কৃপাতেই’ লোকসভার প্রার্থী?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.