Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ranu Mandal Biopic

এবার পর্দায় রানু মণ্ডলের বায়োপিক, জানেন, লতাকণ্ঠীর চরিত্রে কে অভিনয় করবেন?

ছবির নাম ‘মিস রানু মারিয়া’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২১, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২১, ২০:১১

options
link
এবার পর্দায় রানু মণ্ডলের বায়োপিক, জানেন, লতাকণ্ঠীর চরিত্রে কে অভিনয় করবেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানাঘাট স্টেশন থেকে বলিউডে পাড়ি। একটা গানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা হয়েছিলেন লতাকণ্ঠী রানু মণ্ডল (Ranu Mondal)। তাঁর কাহিনি সিনেমার পর্দায় তুলে ধরতে চলেছেন ‘কুসুমিতার গপ্পো’-খ্যাত পরিচালক হৃষীকেশ মণ্ডল। ছবিতে রানুর ভূমিকায় অভিনয় করছেন ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে (Eshika Dey)।

রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে আয় করা রানু মন্ডলের বলিউড যাত্রা ছিল একেবারে স্বপ্নের মতো। পরিচালক হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন তিনি। সেই সময় অনেকেই ভেবেছিলেন এবার বুঝি রানুর কপাল খুলে গেল। আর স্টেশন বসে হাত পাততে হবে না তাঁকে। খ্যাতির পাশাপাশি তার বিড়ম্বনাও সইতে হয়েছে রানুকে। হিমেশের সঙ্গে ‘তেরি মেরি’ (Teri Meri) গান গেয়ে একদিকে যেমন ভাইরাল হয়েছিলেন, তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা।

Advertisement

Eshika Dey to play roll of Ranu Mandal in her Biopic

 

[আরও পড়ুন: সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্য সম্পন্ন, প্রেমিককে শেষ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ]

অবশ্য এই সমস্ত এখন অতীত। আবার রানাঘাটের বাড়িতে ফিরেছেন রানু মণ্ডল। স্থানীয় কিছু মানুষ ও ক্লাবের সাহায্যে দিন চলে তাঁর। বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল। অবশেষে ছবিটি হচ্ছে এবং হিন্দিতে। রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করবেন ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে।

Eshika Dey to play roll of Ranu Mandal in her Biopic

‘সেক্রেড গেমস’ ছাড়াও এর আগে ঈশিকাকে দেখা গিয়েছিল ‘পূর্ব পশ্চিম দক্ষিণ… উত্তর আসবেই’ ছবিতে। পরিচালক জানান, ঈশিকাকেই রানু মণ্ডলের বর্তমান এবং অতীতের লুকে দেখা যাবে। নভেম্বর মাসে শুটিং শুরু হতে পারে। ছবির নাম ‘মিস রানু মারিয়া’। নয়ের দশকের ফ্লেভার থাকবে ছবিতে এবং নিশ্চিতভাবে একাধিক গান থাকবে। সংগীত পরিচালনার দায়িত্বে সুরজিৎ, সিধু ও নীলাকাশ।

 Eshika Dey to play roll of Ranu Mandal in her Biopic

[আরও পড়ুন: কন্ডোমের কাহিনি নিয়ে আয়ুষ্মানের ‘ভিকি ডোনর’কে টক্কর দিতে পারল অপারশক্তির ‘হেলমেট’?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.