সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যালোন’ ছবিতে শেষ বারের মতো পর্দায় দেখা গিয়েছিল বং বিউটি বিপাশা বসুকে। তারপর থেকে ক্যামেরার সামনে আসেনি তিনি। শোনা যাচ্ছে বিক্রম ভাটের ‘আদত’ ছবিতে ফের দেখা যাবে তাঁকে। এর মাঝেই শোনা গেল বিপাশা নাকি গর্ভবতী। সেই কারণেই ডুমুরের ফুল হয়ে উঠেছেন তিনি।
জল্পনার সূত্রপাত একটা ছবি ঘিরে। সম্প্রতি স্বামী করণ জোহরের সঙ্গে রমেশ তৌরানির পার্টিতে গিয়েছিলেন তিনি। দীপাবলি উপলক্ষে আয়োজিত ওই পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলিউডের তাবড় সেলেব্রিটিরা। বিপাশা সেখানে পরে গিয়েছিলেন ধূসর রঙের একটি লেহেঙ্গা। করণ পরেছিলেন কালো কুর্তা। দু’জনকে সনাতন ভারতীয় পোশাকে মানিয়েছিল ভালই। কিন্তু অভিনেত্রীর পোশাকটি ছিল বেশ ঢলঢলে। পোশাকের উপর দিয়ে তাঁর অল্প স্ফীত উদর বোঝা যাচ্ছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই শুরু হয় আলোচনা। নেটিজেনরা বলতে শুরু করেন বিপাশা কি তবে প্রেগন্যান্ট?

[ আরও পড়ুন: রামলীলাকে ‘চাইল্ড পর্নোগ্রাফি’র সঙ্গে তুলনা, আইনি ঝামেলায় প্রকাশ রাজ ]
অনুরাগীদের কৌতূহলের সীমা শুধু প্রশ্ন করেই থেমে যায়নি। আসতে থাকে একের পর এক অভিনন্দন বার্তা। কিন্তু বিপাশা এসবে কান দিতে নারাজ। তিনি এনিয়ে একটি বাক্যও ব্যয় করেননি। করণও বিষয়টি নিয়ে একেবারে চুপ। তাঁদের ঘনিষ্ঠমহল থেকেও বিপাশার প্রেগন্যান্সির ব্যাপারে কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু অভিনেত্রীর মা হওয়া নিয়ে তর্কবিতর্কে মেতে উঠেছে নেটিজেনরা। তাদের মধ্যে অনেকে আবার বিষয়টিকে নেহাত জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।
রুপোলি পর্দায় বিয়ের বছর দেড়-দুই পর কামব্যাকের সিদ্ধান্ত নেন ডাস্কি বিউটি বিপাশা বসু৷ বিয়ের পর থেকে বিশেষ কয়েকটি ফটোশুট ছাড়া তাঁকে আর দেখা যায়নি৷ শেষমেশ ‘আদত’ ছবিতে ফিরছেন তিনি৷ বিপরীতে আছেন তাঁর স্বামী করণ সিং গ্রোভার৷ ‘অ্যালোন’ ছবির পরিচালক ভূষণ প্যাটেল এ ছবির চিত্রনাট্যকার। পরিচালনা করবেন বিক্রম ভাট। ছবির পুরোটাই শুট করা হবে লন্ডনে।
[ আরও পড়ুন: নির্ভেজাল কমেডির অভাব, বুনোটেই খামতি ‘হাউজফুল ৪’-এর ]
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
-
রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক