শাহরুখ খান। ভক্তদের কাছে নামই যথেষ্ট। রোম্যান্টিক কিং থেকে অ্যাকশন হিরো – সব ভূমিকাতেই তিনি সমান সফল। তবে ভাগ্যও যে মাঝেমধ্যে সঙ্গ দেয় না। তাই তো ব্যর্থতার কাঁটাও সহ্য করতে হয় শাহরুখকে। তা সত্ত্বেও নাকি সমান আত্মবিশ্বাসী কিং খান। বর্ষীয়ান সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশকে নাকি শাহরুখ বলেছিলেন, “একদিন বলিউডে রাজ করব আমি।” আর বাস্তবে হলও তাই।
বর্ষীয়ান জ্যোতি ভেঙ্কটেশ জানান, সেই সময় শাহরুখ বি-টাউনে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। সিরিয়ালে কাজ করেন। শাহরুখের সঙ্গে তাঁকে শুটিং সেটে দেখা। সেই সময় কিং খান নাকি সাংবাদিককে নৈশভোজের আমন্ত্রণ জানান। সাংবাদিক ও তারকার সাক্ষাৎ মানে কিছু মজাদার কথোপকথন যে হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বর্ষীয়ান সাংবাদিকের দাবি, সেই সময়ের সঙ্গে আজকের শাহরুখের অনেক বদল। আজকে কূটনীতিতে যতটা শান দিতে পারেন শাহরুখ, সেই সময় পারতেন না। সেই সময় নাকি শাহরুখ সাংবাদিককে বলেন, “আমি একদিন বলিউড রাজ করব।” আজকের বলিউড বাদশা আরও বলেন, “আমি জানিনা অভিনেতারা করেন। তবে আমি এমন ছবি করব যা দেখে দর্শক ব্যথা অনুভব করেন। মায়ের তাঁদের ছেলের কথা ভাবেন। এবং সমস্ত মহিলারা তাঁদের স্বামী কথা ভাবেন। আবার খুদেরা ভাবেন পর্দায় যাঁকে দেখা যাচ্ছে তিনিই বাবা।”
আরও পড়ুন:
তবে কখনও বি-টাউনের কারও বিরুদ্ধে কোনওদিন কাদা ছোড়াছুড়ি করেননি। বরাবর একেবারে যেকোনও প্রশ্নের স্পষ্ট জবাব দেন। এবং তিনি জানেন, কোথায় ঠিক কতটুকু করতে হয়। প্রায় একযুগ আগে, আবারও যখন কিং খানের সঙ্গে বর্ষীয়ান সাংবাদিকের দেখা হয় তখন নাকি অভিনেতা বলেন, “আমি অভিনয়ের জন্য এক পয়সাও পাইনি। আমি বিশিষ্ট ছবি নির্মাতাদের জন্য অভিনয় করি বিনামূল্যে। বিজ্ঞাপন করে যা উপার্জন করি তাতেই আমি জীবনযাপন করি।” আজও একেবারে একরকম শাহরুখ। শুধু আগের তুলনায় অনেক ব্যস্ত বাদশা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক