Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Akshay Kumar

Sooryavanshi: পাঞ্জাবের একাধিক সিনেমা হলে ‘সূর্যবংশী’ প্রদর্শনী বন্ধ করলেন কৃষকরা, কারণ কী?

সিনেমা হলের বাইরে সাঁটানো পোস্টারও ছিঁড়ে ফেলেন বিক্ষোভকারীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২১, ২২:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২১, ২২:৩১

options
link
Sooryavanshi: পাঞ্জাবের একাধিক সিনেমা হলে ‘সূর্যবংশী’ প্রদর্শনী বন্ধ করলেন কৃষকরা, কারণ কী? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পরই চমকে দিয়েছে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতিক্ষীত ছবি সূর্যবংশী (Sooryavanshi)। প্রথম দিন প্রায় ২৬ কোটি টাকা আয় করেছে অ্যাকশনে ভরপুর ছবিটি। কিন্তু শনিবারই কৃষকদের রোষের মুখে পড়তে হল ছবিটিকে। পাঞ্জাবের হোশিয়ারপুরের সিনেমা হলগুলিতে ছবিটির প্রদর্শনী বন্ধ করল কৃষকদের একটি দল।

কিন্তু ঠিক কারণে ছবি নিয়ে আপত্তি তাঁদের? প্রতিবাদী কৃষকরা জানাচ্ছেন, কেন্দ্রের বিরুদ্ধে কৃষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে সমর্থন করেননি অক্ষয় কুমার। সেই কারণেই এই অভিনেতার ছবি প্রদর্শনী রুখে দিলেন তাঁরা। এমনকী সিনেমা হলের বাইরে সাঁটানো পোস্টারও ছিঁড়ে ফেলেন বিক্ষোভকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডার দিয়েও পাননি, মোদি-মমতাকে খোলা চিঠি প্রসেনজিতের]

ভারতী কিষান ইউনিয়নের ব্যানারে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবির প্রতিবাদ করা হচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছেন জেলা সভাপতি শরণ ধুগ্গা। শহিদ উধম সিং পার্ক থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। এগিয়ে যায় স্থানীয় একটি সিনেমা হলের দিকে। সেখানেই তাঁরা সিনেমা হল কর্তৃপক্ষকে ‘সূর্যবংশী’র প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করেন। পাশাপাশি এও জানিয়ে দেন, যতদিন না কৃষি আইন প্রত্যাহার করবে কেন্দ্র, ততদিন অক্ষয়ের সিনেমা প্রদর্শনী বন্ধ রাখতে হবে।

একমাত্র অভিনেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন আক্কি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফলে অনেকেই তাঁকে বিজেপির চোখের মণি বলেই ধরে নেন। সরকার বিরোধী কোনও বিষয়েই মুখ খুলতে দেখা যায় না তাঁকে। কৃষকদের আন্দোলন নিয়েও কখনও কোনও প্রতিক্রিয়া দেননি। সেই কারণেই এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কৃষকরা।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা। তাঁদের দাবি ছিল, এই তিন আইনের জন্য তাঁদের বেসরকারি সংস্থাগুলির অঙ্গুলিহেলনে চলতে হবে। লাভের মুখ দেখতে পাবেন না কৃষকরা। সমস্যা মেটাতে কেন্দ্রের সঙ্গে ১১ দফা আলোচনাতেও বসেন কৃষকরা। কিন্তু এখনও পর্যন্ত এর কোনও মীমাংসা হয়নি।

[আরও পড়ুন: ভাইফোঁটা যদি হয়, বোনফোঁটা কেন নয়! বোনের কপালে ফোঁটা দিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী অনিন্দিতা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.