সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে তাঁর ঢুকতে মানা। সেই কবে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে বলিউডের পর্দায় দেখা গিয়েছিল পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan)। যে ফাওয়াদ খানে একসময় বুঁদ ছিলেন এদেশের মহিলারা। তবে ভারতে আসছেন না তো কী হয়েছে, পাকিস্তানের সিনেমার পর্দায় উজ্জ্বল আধিপত্য ফাওয়াদের। আর সেই প্রতিবেশী দেশ থেকেই এবার নতুন খবর ছড়িয়ে পড়ল এদেশে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হল ফাওয়াদ খানের নতুন ছবির লুক। ছবির নাম ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’। ছবির পরিচালক বিলাল লাশারি। খবর অনুযায়ী, এই ছবি এ যাবৎ পাকিস্তানের সবচেয়ে খরুচে সিনেমা। তথ্য বলছে, এই ছবির বাজেট ৬০ কোটি টাকা থেকে ৭০ কোটি টাকা মতো।
২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে এই ছবির ফার্স্টলুক। একেবারে নতুন অবতারে চমকে দিয়েছিলেন ফাওয়াদ খান। এই ছবির আরেক চমক পাকিস্তানের আরেক স্টার হামজা আলি আব্বাসি। সিনেপর্দায় এই দুজনের টক্করই এই ছবির আসল ইউএসপি। করোনার কারণে এই ছবির শুটিং আটকে যায়। শেষমেশ ২০২২ সালের অক্টোবরেই মুক্তি পেতে চলেছে এই ছবি।
[আরও পড়ুন: ঠগবাজ জেনেও সুকেশকেই বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন! ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য ]
এই ছবিতে ফাওয়াদ ছাড়াও রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এই মাহিকেই দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করতে। এমনকী, মাহিরা খানের সঙ্গে রণবীরের প্রেম নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। সেই মাহিরা খানও বলিউডে আর ছবি করতে পারেননি। তবে এদেশেও মাহিরা ও ফাওয়াদ সমান জনপ্রিয়।
View this post on Instagram
View this post on Instagram
[আরও পড়ুন: ‘এক প্যায়ার কা নগমা হ্যায়…’, রানু মণ্ডলের বায়োপিকের ফার্স্টলুকে ফিরল ভাইরাল গানের স্মৃতি]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি