সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মধ্য়েই গুঞ্জন রটে যায়, টলিউডের ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি রাজনীতিতে পা দিচ্ছেন। তবে বরাবরই এমন খবরকে ফুৎকারে উড়িয়ে দেন অভিনেত্রী। কিন্তু এবার সেই গুঞ্জনের আগুনে যেন বারুদ ঢাললেন অভিনেতা ফিরদৌস!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণা। সেখানেই তাঁর সঙ্গে দেখা অভিনেতা ফিরদৌসের। তবে ফিরদৌস এখন আর শুধুই অভিনেতা নন, বরং বাংলাদেশের নির্বাচনে জিতে আওয়ামি লিগের সাংসদও।
[আরও পড়ুন: রাজনৈতিক দল খুলেই ‘দিলদরিয়া’ থলপতি বিজয়, শয়ে শয়ে লোক খাইয়ে বস্ত্র বিতরণ নেতার]
ঋতুপর্ণার খুব ভালো বন্ধু ফিরদৌস। এই সাংবাদিক বৈঠকে ঋতুপর্ণার সঙ্গে দেখা হওয়ার পর একসঙ্গে আড্ডা দেন, ছবিও তোলেন। বাংলাদেশের সংবাদমাধ্যমকে ফিরদৌস জানান, ”ঋতুপর্ণাকে (Rituparna Sengupta) আমি প্রায় ২৫ বছর ধরে চিনি। খুব কাছ থেকে দেখেছি ঋতুপর্ণাকে। মানুষকে নিয়ে ভীষণ ভাবে, মানুষের পাশে থাকে ঋতুপর্ণা। মানব সেবার জন্য যা যা গুণ থাকা প্রয়োজন সব আছে ওর। আমি ঋতুপর্ণার থেকে অনেক শিখেছি। ওর কাজ আমায় প্রভাবিত করেছে।” ফিরদৌস আরও বলেন, “আমি চাইব মানবকল্যাণের জন্য যেন ঋতুপর্ণা আমার দেখানো পথেই হাঁটেন। রাজনীতিতে আসেন।” তবে গুঞ্জন রটলেও এই নিয়ে ঋতুপর্ণা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
[আরও পড়ুন: প্রাক্তন কিরণকে নিয়ে মুসৌরিতে আমির, ডিভোর্সের পরও অটুট বন্ধন! ছেঁকে ধরল ভক্তরা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে