Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

শিশুদিবসে ছোটদের নিয়ে নতুন ছবির ঘোষণা শিবপ্রসাদ-নন্দিতার

পরিচালক জুটির নয়া ছবির নাম জানলে আপনার মুখেও হাসি ফুটবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:০৫

options
link
শিশুদিবসে ছোটদের নিয়ে নতুন ছবির ঘোষণা শিবপ্রসাদ-নন্দিতার zoom

সুপর্ণা মজুমদার: ছোট্ট ঠোঁটের আলতো ছোঁয়া। বুঝিয়ে যায় ভালবাসার গভীর মানে। ভাবতে শেখায়। এই তো প্রাপ্তি। একটু হাসি, একটু কান্না, একটু ঝগড়া আর অনেকটা ভালবাসা। এতটা ভাল করে ভালবাসতে ছোটরাই পারে। ছোটরাই পারে একটা ছোট্ট ‘হামি’ দিয়ে সবকিছু মিটমাট করে নিতে। ভালবাসার এই সারল্য নিয়েই হাজির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ছবির নিবেদক অতনু রায়চৌধুরী। শিশুদিবসের অবসরে নিজেদের এই নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক জুটি। প্রকাশ্যে আনা হল ছবির প্রথম পোস্টার।

bengali

Advertisement

[শরীর ছাপিয়ে প্রেমের ‘তৃষ্ণা’, সন্ধান মিলবে চলচ্চিত্র উৎসবেই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

ছোটদের কথা বলে, এমন ছবি বাংলাতে তেমন হয় না বললেই চলে। তবে ব্যতিক্রম অবশ্যই শিবপ্রসাদ-নন্দিতা। ‘রামধনু’ থেকে ‘পোস্ত’ নিজেদের ছবিতে বরাবরই ছোটদের আবেগ, তাদের ভাললাগা-মন্দলাগা তুলে ধরেছেন পরিচালক জুটি। ‘হামি’তেও সেই সব কথা উঠে আসবে হাসির মোড়কে। ছবির কাহিনি এখনই ফাঁস করতে নারাজ পরিচালক জুটি। তবে নিজেদের ধারা মেনে একেবারে বাঙালির চেনা জীবনকেই পর্দায় তুলে ধরবেন তাঁরা। মুখ্য চরিত্রে রয়েছে তিন খুদে ব্রত, তিয়াসা ও অভিরাজ। যাঁদের গল্পের হাল ধরবেন তনুশ্রী শংকর, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, দেবলীনা কুমার, গার্গী রায়চৌধুরী, চূর্ণি গঙ্গোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য এবং শিবপ্রসাদ নিজে।

20171113_115223

ছবির কাহিনি নিয়ে মুখ খোলা বারণ। তবে শিবপ্রসাদ-নন্দিতা জুটির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন কনীনিকা, দেবলীনা, চুর্ণিরা। চিত্রনাট্য শুনতে শুনতেই হেসে গড়িয়ে যাচ্ছিলেন কণীনিকা। পর্দাতেও দর্শকদের একই হাল হবে বলে আশা অভিনেত্রীর। বহুদিন ধরেই পরিচালক জুটির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন দেবলীনাও।শিবপ্রসাদ-নন্দিতার প্রায় প্রত্যেক ছবিতে তাঁকে দেখা যায়। নিজের অভিনয়ের মাধ্যমে ‘প্রাক্তন’-এও মন কেড়েছেন অপরাজিতা আঢ্য। তবে এ ছবির চরিত্র একেবারে অন্যরকম। যা দর্শকদের নতুন করে ভাল লাগবে বলেই আশা অভিনেত্রীর।

[OMG! শিশুদিবসে তৈমুরকে কোটি টাকার উপহার সইফের]

সব ঠিক থাকলে ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকেই শুরু হবে ‘হামি’র শুটিং। গরমের ছুটিতেই দর্শকের দরবারে আসার কথা খুদেদের এই নয়া কাণ্ডকারখানার।

দেখুন ফার্স্টলুক প্রকাশের ভিডিও-

[একদা রিয়ালিটি শোয়ের প্রতিযোগী, আজ ফারহা খানের রাঁধুনি!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.