সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন বলিউড অভিনেতা সাহিল খান। এক মহিলাকে হেনস্তা করা ও হুমকি দেওয়ার অভিযোগে সাহিল খানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। মুম্বইয়ের ওশিয়ারা থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪, ৫০৬, ৫০৯ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। হেনস্থা ও হুমকির অভিযোগের সঙ্গে জোরজুলুম করে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে।
অভিযোগকারিণীর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা ও তাঁর বান্ধবীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা হয়েছিল তাঁর । তার পর থেকেই নাকি তাঁকে ক্রমাগত হেনস্থা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে সাহিলের হাতে। এমনকী, সোশ্য়াল মিডিয়াতেও মহিলার নামে মানহানিকর পোস্ট করতেন সাহিল বলে অভিযোগ।
[আরও পড়ুন: ফের সলমনকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের, ‘পাশে থাকলে তুমিও মরবে’, হুঁশিয়ারি রাখিকেও ]
তবে এই প্রথম নয়। এর আগেও সাহিলের নামে এক জিম ট্রেনারকে আত্মহত্য়ার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। বলিউডের পর্দা থেকে একেবারেই গায়েব সাহিল। মিস্টার ইন্ডিয়া খেতাব জেতার পর ‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
[আরও পড়ুন: আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর, দিল্লি হাই কোর্টে ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের বচ্চন পরিবারের ]
সর্বশেষ খবর
-
জলে ভেজালেই অতিরিক্ত পিচ্ছিল সোয়াবিন? হতে পারে ভেজাল, বুঝে নিন এই সহজ উপায়ে
-
অফিসে অশান্তি লেগেই রয়েছে? ছাঁটাইয়ের আতঙ্ক! চাকরি বাঁচাতে বাস্তুর এই ৪ নিয়ম মানুন
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের
-
তারাপীঠে অবিলম্বে ১৫ হোটেল বন্ধের নির্দেশ, ‘বিদেশিনী’ বিপর্যয়ের পর আরও সতর্ক প্রশাসন