সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই পরিচালক অনীক দত্তর (Anik Dutta) ছবি ‘অপরাজিত’ (Aparajito) খবরের শিরোনামে। প্রথমে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) লুকে অভিনেতা জিতু কমলকে দেখে হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। নেটিজেনরা তো সত্যজিতের সঙ্গে জিতু কমলের চেহারার হুবহু মিল দেখে একেবারে হতবাক। সেই থেকেই এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহর সূত্রপাত। এরই মাঝে নেটিজেনদের নজরে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় এই ছবির লোগো নিয়ে পরিচালক অনীক ও গ্রাফিকশিল্পী রাজকমল আইচের মধ্যে তরজা। তবে সে গল্পে না হয় থাক। নতুন খবর হল, সে সব বিতর্ক উড়িয়ে মঙ্গলবার প্রকাশ্যে আসছে অনীকের ‘অপরাজিত’র পোস্টার। আর তার আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবির এক ঝলক শেয়ার করল ছবির টিম।
ঝলকে দেখা মিলল সাদা কালো ফ্রেম। সঙ্গে কাশবন আর রেলগাড়ি। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র স্মৃতিকে উসকে দিল অনীকের এই ‘অপরাজিত’র ১০ সেকেন্ডের ঝলক।
[আরও পড়ুন: ‘গর্ভপাত করাতে বাধ্য করেছে নামী পরিচালক’, কঙ্গনার শোয়ে বিস্ফোরক মন্দানা করিমি ]
১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। সেই ছবি তৈরির নেপথ্য কাহিনি ‘অপরাজিত’ ছবিতে তুলে ধরেছেন অনীক দত্ত। চরিত্রগুলোর নাম ও ঘটনার বিবরণ কিছুটা পালটে নিয়েছেন পরিচালক। তাই এখানে মূল চরিত্রের নাম অপরাজিত রায় (জিতু কমল)। আর তিনি তৈরি করছেন ‘পথের পদাবলী’ নামের ছবি। অনেক বাধা-বিপত্তির মোকাবিলা করে ‘পথের পাঁচালী’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। সেই কাহিনিই সিনেমার মাধ্যমে বলতে চলেছেন পরিচালক।
[আরও পড়ুন: অভিনয় ছেড়ে ধর্মের পথে এই বাংলাদেশি অভিনেত্রী, নিয়মিত পরবেন হিজাব!]
সর্বশেষ খবর
-
‘শুধু দোকান কেন, খাট-বিছানা নিয়ে আসুন’, ল্যান্সডাউন মার্কেটে ব্যবসায়ীদের ধমক, ২ দিনের ‘ডেডলাইন’ অগ্নিমিত্রার
-
‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত
-
আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার ডুরান্ডের যুদ্ধ, আর্মিকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল
-
রাজসাক্ষী হতে চেয়েও রেহাই নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির নয়া অভিযোগ