সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা মানেই কল্পনা-বাস্তবের মিশেলে তৈরি এক মায়াবী আস্তরণ৷ কিন্তু এর নেপথ্যেও লুকিয়ে থাকে আরও অনেক কাহিনি৷ যে কাহিনি অধরাই থেকে যায়৷ আবার কখনও কখনও তা প্রকাশ্যে এসে বিস্মিত করে৷ খবরের শিরোনামেও উঠে আসে৷ এমনই এক স্বীকারোক্তি শোনা গেল অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের মুখে৷ সকলের সামনে নায়িকা জানালেন এমন এক সময় তাঁর জীবনে এসেছিল যখন আত্মহত্যা করার কথা ভেবেছিলেন তিনি৷
[খড়্গহস্ত কর্ণি সেনা, ‘পদ্মাবতী’র মুক্তিতে নিরাপত্তার দাবি হল মালিকদের]
কিন্তু কেন? দক্ষিণের চলচ্চিত্র মহলে তো বেশ নাম রয়েছে তাঁর৷ বলিউডেও বেশ কদর রয়েছে৷ তারপরও এমন চিন্তা কীভাবে এল তাঁর মনে? দিল্লির ২১তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ মেন্টাল হেলথে অংশ নিয়ে নায়িকা জানান, বডি ডিসমরফিক ডিজঅর্ডার ছিল তাঁর৷ এমন এক মানসিক রোগ যাতে শরীরের সৌন্দর্য নিয়ে মনের মধ্যে অবসাদ তৈরি হয়৷ একটা সময় ছিল যখন ইলিয়ানার মনে হত তাঁকে মোটেও সুন্দর দেখতে নয়৷ এ নিয়ে মানসিক অবসাদ এমন পর্যায়ে চলে গিয়েছিল যে নিজের জীবনকেই শেষ করে দিতে চেয়েছিলেন নায়িকা৷ তবে সময় থাকতেই ইলিয়ানা বুঝে যান এটা পুরোটাই মনের ব্যাপার৷ কাকে কেমন দেখতে তা একেবারেই গুরুত্বপূর্ণ নয়৷ আসল কথা হল নিজেকে গ্রহণ করে নিজের মতো বাঁচা৷ হাসি মুখে বাঁচা৷
[যৌন হেনস্তার শিকার হলে চুপ করে থাকবেন না, পরামর্শ বিদ্যার]
‘বাদশাহো’র নায়িকা জানান, গোটা বিষয়টি ম্যাজিকের মতো একদিনে হয়নি৷ ধীরে ধীরে নিজের এই অবসাদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি৷ শরীরের মতো মনেরও রোগ হতে পারে৷ আর তা বুঝতে পারাটাই একটা বড় বিষয়৷ শরীরের রোগের জন্য যদি আমরা চিকিৎসকের কাছে যেতে পারি তাহলে মনের রোগের জন্য কেন নয়? এই প্রশ্ন তোলেন অভিনেত্রী৷ সকলকে মানসিক রোগ নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি৷ বলিউডে অবশ্য এ স্বীকারোক্তি নতুন নয়৷ এর আগেও নিজের মানসিক অবসাদের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন ‘পদ্মাবতী’ দীপিকাও৷ আজ সাফল্যের শীর্ষে তিনি৷ কিন্তু একটা সময় এই অবসাদের শিকার হতে হয়েছিল তাঁকেও৷ সেই সময়ের কথা উঠলে এখনও বিচলিত দেখায় অভিনেত্রীকে৷ তিনিও মানসিক অবসাদ সচেতন হওয়ার কথা বারবার বলে এসেছেন৷ এবার ইলিয়ানার কণ্ঠেও শোনা গেল একই সুর৷
[পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার শাহরুখ-পত্নী গৌরী]
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের