সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতেশ দেশমুখের আগে জন আব্রাহামের সঙ্গে বিয়ে করেছিলেন জেনেলিয়া ডি’সুজা? বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন। রীতেশের সঙ্গে বিয়ের ১৩ বছরের মাথায় প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। এবার এই ইস্য়ুতে মুখ খুললেন জেনেলিয়া।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০১১ সালে ‘ফোর্স’ ছবির শুটিং করছিলেন জেনেলিয়া। ওই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা জন আব্রাহাম। সেই ছবিতে বিয়ের দৃশ্য ছিল। তাতে একজন প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতকে দেখা গিয়েছে। ওই ছবির সেটে মন্ত্রপাঠ, মাল্যদান, মন্ত্রলসূত্র পরানো, সাতপাক ঘোরা হয়েছিল সবই। আর সেটিকেই বিয়ে বলে রটানো হয়েছিল। অভিনেত্রী স্পষ্ট জানান, “আমরা মোটেও বিয়ে করিনি। এর মধ্যে কোনও সত্যতা নেই। পিআরের তরফে হয়তো এই গুজব রটানো হয়েছে। আমার মনে হয় আপনাদের পিআরকেই জিজ্ঞাসা করা উচিত।”
বি-টাউনে একাধিক অভিনেতা-অভিনেত্রীর দাম্পত্যে টালমাটাল কম হয়নি। বিচ্ছেদের সংখ্যাও ভুরি ভুরি। তারই মাঝে একেবারে বিপরীতমুখী রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। তাঁরা যেন বলিউডের লাভ বার্ডস। বিয়ের বয়স বাড়লেও তাঁদের দু’জনের মধ্যে প্রেমের কোনও খামতি নেই। বেশ সুখে সংসার করছেন দু’জনে। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়ার পর থেকে কাজ আর সংসারের দিব্যি ভারসাম্য রেখে এগিয়ে চলেছেন রীতেশ ঘরনি জেনেলিয়া। অভিনেত্রী এখন দুই সন্তানের মা-ও। সম্পর্কের মধুর রসায়নই যেন অনুরাগীদের কাছে তাঁদের অধিক জনপ্রিয়তার ইউএসপি। তাঁদের বিয়ের ১৩ বছর পর বি-টাউনে নয়া গুঞ্জনে স্বাভাবিকভাবেই মন ভাঙে অনুরাগীদের। তবে অভিনেত্রীর কথায় আশ্বস্ত হয়েছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল পূর্ত কর্মাধ্যক্ষ, বাড়িতে মিলল অস্ত্রভাণ্ডার!
-
ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত! রাজ্যকে শাহের মন্ত্রকের নির্দেশের পর সোশাল মিডিয়ায় কী দাবি কুণালের?
-
‘ভোর সাড়ে ৪টেয় করিনার ঘর থেকে বেরল’, অমিতাভের কাছে সইফের কোন কেচ্ছা ফাঁস অক্ষয়ের?
-
সরু রাস্তা দখল করে তৈরি হচ্ছিল পাঁচতলা বাড়ি! দেখেই কাজ বন্ধ করালেন বিধায়ক কৌস্তভ
-
অন্নপূর্ণার ৩ হাজারেই প্রথমবার গ্রামে বাজবে পুজোর ঢাক, ‘দেবী’দের হাতেই হবে দুর্গার আরাধনা