সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা নয়, দুটো নয়, একডজনও নয়। বরং একশোটা হামি নিয়ে হাজির নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘হামি টু’। কয়েকদিন আগে সামনে এসেছিল এই ছবির টিজার। আর এবার প্রকাশ্যে ছবির প্রথম গান সেঞ্চুরিটা হামি! গানের মধ্যে দিয়েই ছবির গল্পের আভাস দিয়ে গেলেন এই পরিচালক জুটি। এই গানের মধ্যেই দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মনামি ঘোষ, হরনাথ চক্রবর্তীর মতো টলিউড তারকাদের উপস্থিতি। বন্ধুত্ব, প্রেম, ধর্ম ও রিয়্যালিটি শোকে নিয়েই এবার হামির গল্প ছকেছেন নন্দিতা ও শিবপ্রসাদ, তার ইঙ্গিত রয়েছে এই গানেই।
‘রামধনু’তে লাল্টু বিশ্বাসের ওষুধের দোকান। ‘হামি’তে আসবাবপত্রের দোকান। আর লাল্টু বিশ্বাস খুলে ফেলেছেন স্যানিটারি সরঞ্জামের দোকান। লাল্টু এবার নতুন বিপাকে। হ্যাঁ, প্রকাশ্যে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘হামি টু’য়ের টিজার। আর প্রথম ঝলকেই মন কাড়ল ‘হামি টু’।
[আরও পড়ুন: পোশাক নিয়ে বিপাকে হবু মা বিপাশা বসু, মুশকিল আসান করলেন আলিয়া ভাট! ব্যাপারটা কী?]
২০১৮ সালের ১১ মে মুক্তি পেয়েছিল ‘হামি’ (Hami 2)। ৮৫ লক্ষ টাকা বাজেটে তৈরি ছবিটি সে বছর সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। তবে দর্শকদের মন কেড়েছিল ‘ভুটু ভাইজান’। বোধিসত্ত্ব বিশ্বাস ওরফে ‘ভুটু ভাইজানে’র চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্যায়ের (Broto Banerjee) সাবলীল অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল।
নন্দিতা-শিবপ্রসাদের ‘হামি টু’ (Haami 2)-এ লাল্টু-মিতালি তো থাকছেনই । তবে, এবার আর কিন্তু ভুটুবাবু নেই সিনেমায় । হামির মিষ্টতা বাড়াতে এবার তিন নতুন খুদে সদস্যকে নিয়ে আসছেন পরিচালক শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) । বিশ্বকর্মা পুজোয় তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায় (Nandita Roy) ।
‘হামি টু’ একেবারে নতুন পরিবার, নতুন গল্প । লাল্টু-মিতালি আছেন । সেইসঙ্গে, থাকছে তিন খুদে চিনু, ভেঁপু আর রুকসানা । তিনজনের ভূমিকায় অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী।
[আরও পড়ুন: এবার বাজবে ‘তালি’, নতুন ওয়েব সিরিজে বৃহন্নলার অবতারে চমক দিলেন সুস্মিতা, দেখুন ঝলক]
সর্বশেষ খবর
-
চ্যাটজিপিটি যখন ‘টাইম মেশিন’! আটের দশকে ফেরাই ট্রেন্ড, জানুন সহজ প্রম্পট
-
পুরুলিয়ায় এবার ফিল্ম সিটি! পর্যটনের বিকাশে ‘রোডম্যাপ’ নিয়ে শুভেন্দুর দ্বারে জ্যোতির্ময়
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর