সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামধনু’তে লাল্টু বিশ্বাসের ওষুধের দোকান। ‘হামি’তে আসবাবপত্রের দোকান। আর লাল্টু বিশ্বাস খুলে ফেলেছেন স্যানিটারি সরঞ্জামের দোকান। লাল্টু এবার নতুন বিপাকে। হ্যাঁ, প্রকাশ্যে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘হামি টু’য়ের টিজার। আর প্রথম ঝলকেই মন কাড়ল ‘হামি টু’।
২০১৮ সালের ১১ মে মুক্তি পেয়েছিল ‘হামি’ (Hami 2)। ৮৫ লক্ষ টাকা বাজেটে তৈরি ছবিটি সে বছর সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। তবে দর্শকদের মন কেড়েছিল ‘ভুটু ভাইজান’। বোধিসত্ত্ব বিশ্বাস ওরফে ‘ভুটু ভাইজানে’র চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্যায়ের (Broto Banerjee) সাবলীল অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল।
[আরও পড়ুন: মেহেন্দির রঙে হাতে লেখা আলি ফজলের নাম, ছবি শেয়ার করে কী লিখলেন রিচা চাড্ডা? ]
নন্দিতা-শিবপ্রসাদের ‘হামি টু’ (Haami 2)-এ লাল্টু-মিতালি তো থাকছেনই । তবে, এবার আর কিন্তু ভুটুবাবু নেই সিনেমায় । হামির মিষ্টতা বাড়াতে এবার তিন নতুন খুদে সদস্যকে নিয়ে আসছেন পরিচালক শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) । বিশ্বকর্মা পুজোয় তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায় (Nandita Roy) ।
‘হামি টু’ একেবারে নতুন পরিবার, নতুন গল্প । লাল্টু-মিতালি আছেন । সেইসঙ্গে, থাকছে তিন খুদে চিনু, ভেঁপু আর রুকসানা । তিনজনের ভূমিকায় অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী।
[আরও পড়ুন: বুর্জ খালিফায় ফুটে উঠল শাহরুখের ভিডিও, দুবাই জুড়ে কিং খানকে নিয়ে হইহুল্লোড়]
সর্বশেষ খবর
-
দেওয়ালে এখনও আর জি করের স্লোগান! বর্ধমান হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
-
অসুখ সারাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ওষুধের এই ভুলেই ক্ষতি লিভারের!
-
বিশ্বকাপ ফাইনালে মারামারির শাস্তি! নিষিদ্ধ মেসির চার সতীর্থ-কোচ, বিরাট জরিমানা আর্জেন্টিনার
-
৩৩৫ কোটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক দুর্গ কিনলেন জুকারবার্গ, কী রয়েছে অন্দরমহলে?
-
বেতন ২০ হাজার ছাড়ালে তবেই দিতে হবে কর, কবে থেকে কার্যকর প্রফেশনাল ট্যাক্সের নয়া নিয়ম?