সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার বাবা হলেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক হার্ডি সান্ধু। দীপাবলির মরশুমেহার্ডির পরিবারে বয়েছে খুশির হাওয়া। ২১ অক্টোবর নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে পরিবারে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নিয়েছেন হার্ডি ও তাঁর স্ত্রী জেনিথ।
এই পোস্টে দেখা যাচ্ছে সদ্যজাতর হাতের পাশে আরও তিনটি হাত। তাঁদের পরিবার যে এখন আরও বৃহত্তর, চার জনের পরিবার তা বোঝাতেই এমন পোস্ট করেছেন। তবে ঘরে পুত্র না কন্যাসন্তান কে এল তা এখনও জানাননি তাঁরা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সুন্দর আশীর্বাদ আমাদের কাছে এসে পৌঁছেছে। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা।’ তাঁদের সেই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন হার্ডি ও জেনিথকে তাঁদের জীবনের নতুন শুরুতে।
View this post on Instagram
অন্যদিকে হার্ডি ও জেনিথের ভালোবাসার গল্প রূপকথাকেও হার মানাবে। ছোটবেলার বন্ধু হার্ডি-জেনিথ একে অপরকে ছোট থেকে চেনেন। চলতি বছরেই দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকার কথা সকলকে জানিয়েছিলেন জেনিথ। ২০২৫ যে তাঁদের কাছে নতুন আও এক উপহার দিতে চলেছে এমনটাই জানিয়েছিলেন দম্পতি। ভাগ করে নিয়েছিলেন মেটারনিটি ফটোশুটের ছবি। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে এল সন্তান।
সর্বশেষ খবর
-
এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও দুর্গাপুজো, সনাতনী রীতি মেনে উমা বোধনের তোড়জোড়
-
পাওনা টাকা শোধ না দেওয়ার ‘শাস্তি’, তরুণীর পোশাক খুলে দিল পাওনাদাররা, তুলল ভিডিও!
-
বধূ নির্যাতনের ধারা প্রয়োগে আর আইনত বিয়ে বাধ্যতামূলক নয়, জানাল হাই কোর্ট
-
‘শুধু নিজের প্রচার’, নেপালে ত্রাণ বিলোতে গিয়ে কটাক্ষের শিকার সোনু সুদ, দিলেন পালটা জবাবও
-
রিয়াল-লিভারপুল তারকা-সহ আসছে উরুগুয়ে! বদল পানামা ম্যাচের তারিখের, কবে মুখোমুখি ভারত?