Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
India Football Team

রিয়াল-লিভারপুল তারকা-সহ আসছে উরুগুয়ে! বদল পানামা ম্যাচের তারিখের, কবে মুখোমুখি ভারত?

৪৬ জনের প্রাথমিক দল জানিয়ে দিয়েছেন উরুগুয়ের কোচ দিয়েগো ফরলান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৯:২৮

options
link
রিয়াল-লিভারপুল তারকা-সহ আসছে উরুগুয়ে! বদল পানামা ম্যাচের তারিখের, কবে মুখোমুখি ভারত? zoom
বাঁদিকে উরুগুয়ে দল। ডানদিকে ভারতীয় দল। ফাইল ছবি
Advertisement

৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি ভারত। তবে শুধু সেলেকাও নয়, আরও দুই দলের সঙ্গে খেলবে ব্লু টাইগার্সরা। ৬ অক্টোবর দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ের বিরুদ্ধে নামবেন গুরপ্রীত সিং সান্ধুরা। সেই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করে দিল উরুগুয়ে। সেখানে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের তারকারাও থাকছেন। অন্যদিকে বদলে গেল পানামার বিরুদ্ধে ম্যাচের তারিখ। উত্তর আমেরিকার দেশের বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নামবে না খালিদ জামিলের ছেলেরা।

যুবভারতী ক্রীড়াঙ্গনে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ। তার জন্য ৪৬ জনের প্রাথমিক দল জানিয়ে দিয়েছেন উরুগুয়ের কোচ দিয়েগো ফরলান। বিশ্বকাপে ব্যর্থতার পর দায়িত্ব নিয়েছেন ২০১০-এ গোল্ডেন বল জয়ী তারকা ফুটবলার। যিনি মুম্বই সিটিতেও খেলে গিয়েছেন। শুধু ভারত নয়, সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিকভাবে এই দলে আছেন রিয়াল মাদ্রিদের ফেদে ভালভের্দে, লিভারপুলের রোনাল্ড আরাউহো। এছাড়া আছেন ডারউইন নুনেজ, লুকাস তোরেরার মতো তারকা। এই দলের ২১ জন বিশ্বকাপের দলেও ছিলেন। তবে শেষ পর্যন্ত ভারতে সবাই আসবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে ভারত বনাম পানামার মধ্যে অনুষ্ঠিত ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দিন পরিবর্তন হল। প্রথমে ঠিক ছিল আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিন্তু ২৭ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যারাথন অনুষ্ঠিত হবে। সেই কারণে ম্যাচটি ২৬-এর পরিবর্তে ২৫ তারিখ আয়োজন করা হচ্ছে। শুক্রবার একথা জানিয়েছে কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য, “আমরা ম্যাচটি ২৫ তারিখ করছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.