Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Asia Cup IND vs PAK

‘আমরা সবসময় এক পা এগিয়ে’, এশিয়া কাপে পাক মহারণের আগে হুঙ্কার টিম ইন্ডিয়ার তারকার

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এখন একতরফা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ২০:২১

options
link
‘আমরা সবসময় এক পা এগিয়ে’, এশিয়া কাপে পাক মহারণের আগে হুঙ্কার টিম ইন্ডিয়ার তারকার zoom
ভারতীয় মহিলা দল। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এখন একতরফা। পুরুষদের ক্রিকেটে তো বটেই। মহিলাদের ক্রিকেট আরও একপেশে। পাক দলের বিরুদ্ধে নামা মানেই টিম ইন্ডিয়ার অবধারিত জয়। ফের ভারত-পাক মহারণ। শনিবার দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীত কৌররা। তার আগে তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা হুঙ্কার দিয়ে রাখলেন, “আমরা সবসময় ওদের থেকে এক পা এগিয়ে থাকি।”

ইতিহাসও তাই বলছে। ওয়ানডে ফরম্যাটে ওমেন্স ইন ব্লু কখনই পাকিস্তানের কাছে হারেনি। টি-টোয়েন্টি ফরম্যাটে শেষ ম্যাচ হেরেছে ২০২২-এ। টি-টোয়েন্টি বিশ্বকাপে অনায়াসে জিতেছিলেন স্মৃতি মন্ধানারা। সেই ম্যাচে দীপ্তি মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট তুলেছিলেন। এশিয়া কাপের ম্যাচের আগে তাই দীপ্তি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি বলেন, “এই ম্যাচে কেউ কখনও বাড়তি সুবিধা পায় না। তবে একটা কথা বলতেই হয়, আমরা ওদের বিরুদ্ধে বারবার জিতেছি। সেটা এশিয়া কাপে হোক বা অন্য জায়গায়। আমরা সবসময় ওদের থেকে এক পা এগিয়ে থাকি। সেটাই আসল।” তাঁর সংযোজন, “আমাদের গোটা দল দারুণ খেলছে। ব্যাটিং ইউনিট হোক বা বোলিং ইউনিট, দলে ভারসাম্য আছে।” ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। থাইল্যান্ড ও হংকংকে বড় ব্যবধানে হারিয়েছে। ফলে পাক ম্যাচ ভারতের জন্য নিয়মরক্ষার।

তাহলে এখন তাগিদটা কোথায়? একসময় বাংলার হয়ে খেলা ক্রিকেটার বলেন, “আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের মানসিকতাই হল, দলগত সংহতি বজায় রাখা। ওদের বোলিং ভালো। কিন্তু আমরা নিজেদের শক্তিতে ভরসা রাখতে চাই। আমাদের দলেও শ্রীচরণি, প্রেমা রাওয়াতরা ভালো বল করছে। আমার কাজ সিনিয়র হিসেবে ওদের পাশে থাকা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.