Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Piya Health Update

পিয়া চক্রবর্তীর অস্ত্রোপচার সম্পন্ন, কেমন আছেন পরম জায়া?

কিডনি স্টোনে কষ্ট পাচ্ছিলেন। বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ১৭:৪৮

options
link
পিয়া চক্রবর্তীর অস্ত্রোপচার সম্পন্ন, কেমন আছেন পরম জায়া? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডনি স্টোনের যন্ত্রণায় কাতর ছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হতে হয় পিয়া চক্রবর্তীকে (Piya Chakraborty)। মঙ্গলবার রাতেই পিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এমনটাই জানা গিয়েছে।

Piya Chakraborty in hospital right after marriage with Parambrata Chatterjee

Advertisement

সোমবার সকাল থেকেই পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে চর্চা ছিল। এর আগে সঙ্গীতশিল্পী অনুপম রায়ের স্ত্রী ছিলেন পিয়া। বিদেশিনী ইকার সঙ্গে সম্পর্ক ছিল পরমব্রতর। কিন্তু ইকার সঙ্গে বহু আগেই দূরত্ব বাড়ে পরমব্রতর। অন্যদিকে ২০২১ সালে পিয়া ও অনুপমের বিচ্ছেদ হয়।

[আরও পড়ুন: Filmfare OTT: আলিয়া-মনোজ-সোনাক্ষীদের হাতে ব্ল্যাক লেডি, আর কারা পেলেন পুরস্কার?]

সোমবার দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। সেদিন রাতে ছোট্ট একটি অনুষ্ঠানও হয়। আমন্ত্রিতদের তালিকায় টলিউড তারকা ছিল গুটিকয়েক। কিন্তু রাত পোহাতেই মেলে দুঃসংবাদ। জানা যায় হাসপাতালে ভর্তি পিয়া চক্রবর্তী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

শোনা যায়, বেশ কিছুদিন ধরেই কিডনি স্টোনে কষ্ট পাচ্ছিলেন পিয়া। সোমবার রাতে নাকি যন্ত্রণা বাড়ে। শহরের এক বেসরকারি হাসপাতালে পিয়াকে ভর্তি করা হয়। জানা গিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ পিয়ার অস্ত্রোপচার শেষ হয়েছে এবং তা সফল হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। পুরোপুরি সুস্থ হতে কত দিন লাগবে তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যাতেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন পিয়া। ফিরবেন বাড়িতে। 

[আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ‘রক্তবীজ’-এর ইতিহাস! প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হবে এই দ্বীপরাষ্ট্রে]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.