Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Sandhya Roy Health Update

চিকিৎসকদের পর্যবেক্ষণে সন্ধ্যা রায়, কেমন আছেন?

আচমকাই বুকে অস্বস্তি হওয়ায় বর্ষীয়ান অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪, ১৩:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪, ১৩:২২

options
link
চিকিৎসকদের পর্যবেক্ষণে সন্ধ্যা রায়, কেমন আছেন? zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুকে অস্বস্তি বোধ করছিলেন। সঙ্গে নাকি শ্বাসকষ্টও ছিল। সেই কারণেই কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যা রায়কে (Sandhya Roy)। সোমবার অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে শোনা যায়, গত শনিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেত্রীকে। এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Sandhya Roy

Advertisement

সূত্রের খবর মানলে, প্রবীণ অভিনেত্রীর শরীরিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। ইতিমধ্যেই তাঁর ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও রক্ত-সহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল অভিনেত্রীর নিয়মিত দেখাশোনা করছেন। শোনা গিয়েছে, প্রেশারের সমস্যা রয়েছে অভিনেত্রীর। উচ্চরক্তচাপে ভুগছেন তিনি। এর পাশাপাশি আবার সুগারও রয়েছে। তাই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পরিস্থিতি ঠিক থাকলে দিন দুই-তিনেক বাদে সন্ধ্যা রায়কে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: মেজাজি কিয়ারা, জাহ্নবীর ব্যবহার কেমন? বলি নায়িকাদের কাণ্ড ফাঁস করলেন বিমানসেবিকা]

নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশ চলে গিয়েছিল তাঁর পরিবার। পরে ১৯৫৭ সালে ভারতে ফেরেন সন্ধ্যা রায় ও তাঁর পরিবারের সদস্যরা। সিনেমার জগতে তাঁর প্রবেশ ছয়ের দশকে। ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘রাহগির’, ‘নবাব’, ‘সত্য মিথ্যা’ ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

Tarun-Majumdar-and-Sandhya-Roy

আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথমসারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। BFJA এবং কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যা রায়। ভোটে জিতে মেদিনীপুরের সাংসদ হন তিনি। প্রবীণ তারকার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই কামনা করছেন তাঁরা।

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.