সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে দেশবাসীর জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন টলিউড ও বলিউডের তারকারা।
নীল রঙের প্রেক্ষাপটে তেরঙ্গা পতাকা। এই ছবি শেয়ার করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। “অতীতকে সম্মান করুন, বর্তমানকে উদযাপন করুন আর ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করুন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা”, লিখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৫ আগস্ট ‘বাঘাযতীন’ সিনেমার হিন্দি টিজার প্রকাশ করবেন। এই কথা দিয়েছিলেন দেব। কথা রেখেছেন সুপারস্টার। পাশাপাশি পোস্ট করেছেন এই ভিডিও।
View this post on Instagram
জাতীয় পতাকা হাতে ছবি দিয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী। ‘অ্যায় বতন’ গানে এই ভিডিও পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান।
View this post on Instagram
[আরও পড়ুন: বাড়ছে বাংলা সিনেমার পরিধি, হিন্দি-অসমিয়া-ওড়িয়াতেও মুক্তি পাবে ‘রক্তবীজ’]
তেরঙ্গার মাঝে রাধা-কৃষ্ণ। এই ছবি শেয়ার করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন। জাতীয় পতাকা হাতে নিয়ে নিয়ে এই ছবিটি শেয়ার করেছেন বলিউডের ‘টাইগার’ সলমন খান।
View this post on Instagram
T 4739 – वन्दे मातरम् 🇮🇳
@sionvithalmandir
श्री विठ्ठल मंदिर शीव,मुंबई 400022.
(अधिक)श्रावण वद्य चतुर्दशी/अमावस्या, स्वातंत्र्य दिन, पतेती,
मंगळवार, १५ ऑगस्ट २०२३.. pic.twitter.com/QHBNUmodup— Amitabh Bachchan (@SrBachchan) August 15, 2023
বিদেশে থাকলেও ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একইভাবে ১৫ আগস্টের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট ও অনুষ্কা শর্মা। দীপিকা পাড়ুকোন পালটে ফেলেছেন নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার। সেখানে এখন গেরুয়া, সাদা আর সবুজ রঙের সমাহার।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসেই ঘুচল ‘কানাডা কুমার’ তকমা, ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়]
সর্বশেষ খবর
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?