সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় বিয়ের মরশুম। সোমবার বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। এদিকে আগামী ১৫ ডিসেম্বরে দর্শনা বণিকের গলায় মালা দেবেন সৌরভ দাস। তার আগেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। পাত্র বহুদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়।

আগামী ৭ ডিসেম্বর সৌম্যর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ্তা। তার আগে ২ ডিসেম্বর হবে আংটি বদলের অনুষ্ঠান। কেমন চলছে প্রস্তুতি? সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, জীবনের এই নতুন অধ্যায় তাঁর ও সৌম্যর কাছে অত্যন্ত স্পেশাল। রীতিমতো তালিকা তৈরি করে একটার পর একটা কাজ সামলাচ্ছেন। তাতেও মনে হচ্ছে যেন কিছু বাকি থেকে যাচ্ছে।
[আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ‘রক্তবীজ’-এর ইতিহাস! প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হবে এই দ্বীপরাষ্ট্রে]
বিয়ের আগে আংটি বদলের দিন লেহেঙ্গা পরার কথা ভেবেছেন সন্দীপ্তা। তার সঙ্গে ম্যাচিং করেই ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরবেন সৌম্য। অভিনেত্রীর পরিবারের অনেকেই ভালো গান করেন। সন্দীপ্তা নিজে ভালো নাচেন। আত্মীয়-বন্ধুরাও নাচে কম যান না। তাই সকলকে নিয়ে একটু নাচ ও গানের আয়োজনও করা হবে।

এর আগে সন্দীপ্তা জানিয়েছিলেন, বিয়েতে তিনি বাঙালি কনের সাজেই সাজবেন। পরবেন গোলাপি রঙের কাতান সিল্ক বেনারসি। সঙ্গে থাকবে মানানসই সোনার গয়না। সকালে রীতি মেনে হবে গায়ে হলুদের অনুষ্ঠান। সৌম্যর পরনে থাকবে প্যাস্টেল শেডের পোশাক। সন্দীপ্তা ও সৌম্যর বিয়ের পৌরহিত্য করবেন নন্দিনী ভৌমিক। সিরিয়ালের জন্য একাধিকবার কনের সাজে সেজেছেন সন্দীপ্তা। বাস্তবে তিনি ছিমছাম সাজই চান।
[আরও পড়ুন: ‘সংস্কারি’ সেন্সর! ‘A’ সার্টিফিকেট দিয়েও ‘অ্যানিম্যাল’ থেকে বাদ রণবীর-রশ্মিকার ঘনিষ্ঠ দৃশ্য ]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে