সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রাশেদ রাহার পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি ‘ফ্ল্যাশব্যাক’ (Flashback)। ছবিতে মুখ্য ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও শবনম বুবলি। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল চরিত্রদের লুক।

ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের চরিত্রের নাম অঞ্জন। একজন প্রখ্যাত মঞ্চাভিনেতা। কিন্তু বহুদিন ধরে স্টেজের সঙ্গ ত্যাগ করেছে অঞ্জন। নিজেকে যেন লুকিয়ে রেখেছে। কিন্তু এর মধ্যেও চালিয়ে যাচ্ছে অভিনয়। মঞ্চে নয়, বাস্তব জীবনে। এদিকে সৌরভের চরিত্রের নাম ডিকে। ভবঘুরে সে। বুবলির চরিত্র আবার ফিল্মমেকারের। নাম শ্বেতা। এই তিনজনের জীবনকে কেন্দ্র করেই এগোয় গল্প।
[আরও পড়ুন: ‘খুব মিস করি তোমায়…’, জন্মদিনে সৌমিত্র স্মরণে প্রসেনজিৎ-অতনু]
তিন চরিত্র ভিন্ন পথের পথিক। কিন্তু সময় তাদের একই গতিপথে নিয়ে আসে। পাহাড়ে দেখা হয় অঞ্জন, শ্বেতা, ডিকের। তার পরই শুরু হয় ‘ফ্ল্যাশব্যাক’-এর রহস্য। এই রহস্যের তল কি তিনমূর্তি পাবে? প্রশ্নের উত্তর সিনেমা হলেই পাওয়া যাবে। নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুনের প্রযোজনায় তৈরি ‘ফ্ল্যাশব্যাক’। ব্যানার ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’। নতুন এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। কাহিনি রাশেদ রাহা ও নির্ঝরের।

ছবি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক রাশেদ রাহা বলেন, “এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও শবনম বুবলি অসাধারণ।” কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গে ‘ফ্ল্যাশব্যাক’-এর শুটিং হবে বলেই খবর।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]
সর্বশেষ খবর
-
ডার্বির পরই দুই প্রধানে দুই বিদেশি, ইস্টবেঙ্গলে সই ‘ক্রোট পোলা’ জিভুলিচের, মোহনবাগানে কে?
-
রাম মন্দিরে ‘চুরি’ প্রকাশ্যে এনেছিলেন, উত্তরপ্রদেশে সাংবাদিকের বিরুদ্ধেই দায়ের মামলা
-
দুর্গাপুজোর থিম খোদ মুখ্যমন্ত্রী! নন্দীগ্রাম থেকে নবান্ন ফুটে উঠবে কলকাতার এই পুজোয়
-
সাগরে নিম্নচাপের ভ্রকুটি! ভাসবে কোন কোন জেলা? কেমন থাকবে কলকাতার আবহাওয়া
-
অবাধ্য প্রেম! এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ‘প্রপোজ’, এবার হাতকড়া পরে আদালতে ঠোঁটঠাসা চুমু যুগলের