সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড নাম নিয়ে। আচমকাই যেন সব কিছু বদলে গেল। সরমা দাশগুপ্ত নামে এক মহিলাকে পাঠানো জন্মদিনের শুভেচ্ছা গেল মীর আফসার আলির (Mir Afsar Ali) কাছে। সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেই মজার ছলে নাম বদলের কথা উল্লেখ করলেন তিনি।

ব্যাপারটা কী?
রবিবার সকালে যে মেসেজের স্ক্রিনশটটি মীর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে এক গাড়ি প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে সরমা দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁকে গাড়ির নতুন মডেল দেখারও লিঙ্ক পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: যুদ্ধের শুরু থেকেই ছিলেন সঙ্গী, ইউক্রেনের ‘সাহসী’ প্রেসিডেন্টকে নিয়ে কী বললেন শন পেন?]
এই স্ক্রিনশটটি শেয়ার করেই মীর লেখেন, “নিজের নামটি বরাবর প্রিয় তবে এই সংস্থা যখন একথা বলছে, আমার সেভাবে কোনও আপত্তি নেই। শুধু একটা হলফনামা দিতে হবে। কিন্তু এক মিনিট! দাঁড়ান! দাঁড়ান! আমার তো এই গাড়িই নেই! যাকগে সংস্থাকে অনেক ধন্যবাদ। শুধু একটা খেদ রয়ে গেল সরমা দাশগুপ্ত নামের মহিলা নিজের জন্মদিনের শুভেচ্ছাটি হয়তো পেলেন না। “

মজার ছলেই এ কথাগুলি লিখেছেন। গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ বা খেদ নেই। বিশেষ দ্রষ্টব্য হিসেবে সেকথাও জানিয়ে দেন মীর। ঠাট্টার ছলে তো এমন পোস্ট তিনি করেই থাকেন। আবার কাজের ফাঁকে বেরিয়ে পড়েন ‘ফুডকা’র শুটিং করতে। রবিবারও তাই করেছেন তারকা। গোটা টিম নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। এরই মাঝে আবার নিয়েছিলেন ‘ফুড’ ব্রেক। সেই ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।
View this post on Instagram
রেডিওর শো, ফুডকার ভ্লগের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করছেন মীর। অভিজিৎ শ্রী দাসের ছবি ‘বিজয়ার পরে’ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে ও মমতা শংকর।
[আরও পড়ুন: ঠিক যেন সেই চাহনি! সুচিত্রা সেনের গানে মাধুরী দীক্ষিতের নাচ, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে