সুকুমার সরকার, ঢাকা: নির্বাচনী প্রচারে হেনস্তার শিকার হলেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রচার করার সময় হামলার শিকার হন হিরো আলম। এমনটাই অভিযোগ করেছেন অভিনেতা।
সংবাদ মাধ্যমকে হিরো আলম জানিয়েছেন, মহাখালীর সাততলা বস্তিতে যাওয়ার সময় ২০ থেকে ২৫ নারীর একটি দল তাকে বাধা দেয়। বাধা এড়িয়ে বস্তিতে ঢোকার চেষ্টা করলে কয়েকজন কিশোর-কিশোরী তাঁর ওপর হামলা চালায়। হিরো আলমের দাবি হামলাকারীরা আওয়ামি লীগের কর্মী।
[আরও পড়ুন: ‘নবনীতাকে সিঁদুর পরানোর সময়ে হাত কাঁপছিল…’! জিতুর পুরনো ভিডিও নিয়ে শোরগোল]
গান, অভিনয়, সিনেমা পরিচালনার পাশাপাশি জনসেবাই তাঁর ধর্ম। আর তাই তো এ ব্যাপারে একবারেই হাল ছাড়বেন না বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। ২০১৮ সালে মার খাওয়ার পর বাংলাদেশের কাহালু নন্দীগ্রাম অঞ্চলে উপনির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন তিনি । একই আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
[আরও পড়ুন: ‘পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে কোণঠাসা করেন’, বিস্ফোরক গায়িকা সাহানা বাজপেয়ী]
সর্বশেষ খবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন