Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Mon Maaney Na

‘প্রেম-দুঃখ সবসময় প্যাকেজে আসে’, ‘মন মানে না’র ঝলকে ফুলটাইম, ফ্রিল্যান্সের ফাঁপড়ে জেন জি’র ভালোবাসা

'মন মানে না'র ঝলকে ক্লাসরুমের অন্দরে লাল শিফন শাড়িতে রুক্মিণী যেন 'ম্যায় হুঁ না'র সুস্মিতা সেন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২১:২৬

options
link
‘প্রেম-দুঃখ সবসময় প্যাকেজে আসে’, ‘মন মানে না’র ঝলকে ফুলটাইম, ফ্রিল্যান্সের ফাঁপড়ে জেন জি’র ভালোবাসা zoom
'মন মানে না' ছবিতে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়, ছবি- ফেসবুক

জেন জি-এর কাছে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কীরকম? প্রেম-পিরিত কি আদৌ মনের টান নাকি মুন্না ভাইয়ের সংলাপ ধার করে বলতে হলে, শুধু ‘কেমিক্যাল লোচা’? নতুন বছরের শুরুতেই ‘মন মানে না’র পয়লা ঝলকে সেই প্রশ্ন তুলেছিলেন হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়রা। এবার ট্রেলারে ফুলটাইম আর ফ্রিল্যান্সের ফাঁপড়ে পড়া জেন জি’র ভালোবাসার ঝলক ফুটে উঠল।

‘প্রেমে পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’ টিজারের শুরুতেই দেওয়া হয়েছিল সতর্কীকরণ। এবার ট্রেলারে বলা হল, ‘প্রেম আর দুঃখ সবসময়ে প্যাকেজে আসে।’ সেটা কীরকম? ঝলক এগনোর সঙ্গেই মিলল ইঙ্গিত। ‘গুরু শাহরুখে’র জাবরা ফ্যান ঋত্বিক ভৌমিকের কাছে প্রেমটা যেমন সিনেম্যাটিক, অন্যদিকে হিয়ার কাছে প্রেম মানে আগলে রাখা। যত্ন নেওয়া। আদরে, ভালোবাসায় লালন করা। এই দুই বিপরীতমুখী মানুষের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ ঘটে সৌম্যর। সে জানে ভালোবেসে আগলে রাখতে। কিন্তু প্রথম প্রেমের ছোঁয়া, অনুভূতি ভোলা কি অতই সহজ? ‘মন মানে না’র (Mon Maaney Na) ট্রেলারে সম্পর্কের সেই টানাপোড়েনের গল্পই ফুটে উঠল।

Advertisement

পাহাড়ের কোলে তিন কনভেন্ট স্কুল পড়ুয়ার অদম্য ভালোবাসার গল্প বুনেছেন ‘কিশমিশ’ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ত্রিকোণ সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি সিনেমা। প্রেম-বন্ধুত্ব, মান-অভিমান পেরিয়ে কে কার হবে? ‘মন মানে না’র ট্রেলার সেই কৌতূহলই উসকে দিল। দেখা যায় ঋত্বিক ভৌমিক অভিনীত চরিত্রটি একাধিক নারীসঙ্গে লিপ্ত। তবে হিয়াকে সে মনে করে ‘সেভিংস অ্যাকাউন্ট’। যার কাছে অনায়াসে সব প্রেম-পিরিত, মনভাঙার কড়চা খুলে বসা যায়। কিন্তু হিয়া বেচারি এদিকে সেই বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এক রাতে অন্য নারীর সঙ্গে ঋত্বিককে ঘনিষ্ঠ দেখে তাদের বন্ধুত্বে ভাঙন ধরে। আর ঠিক সেসময়েই ‘এন্ট্রি’ নেয় গল্পের দ্বিতীয় নায়ক সৌম্য মুখোপাধ্যায়। যে ভালোবাসে হিয়াকে মন উৎসর্গ করলেও কারও জীবনে ‘সেকেন্ড অপশন’ হয়ে থাকতে নারাজ। এরপরই মান-অভিমান পেরিয়ে বিয়ের আসরে হঠাৎ দেখা পুরনো প্রেমের সঙ্গে। কী হবে এই সম্পর্কের ভবিষ্যৎ? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখছে জেন জি’র প্রেমকাহন। তবে ট্রেলারের অন্যতম চমক নিঃসন্দেহে রুক্মিণী মৈত্র।

‘মন মানে না’র ঝলকে ক্লাসরুমের অন্দরে লাল শিফন শাড়িতে রুক্মিণীকে যেন ‘ম্যায় হুঁ না’র সুস্মিতা সেন। গল্পের প্রেক্ষাপটও সেই শৈলশহর। ঝলকেই ইঙ্গিত শিক্ষিকা হওয়ার পাশাপাশি জেন জি’র নাড়িরস্পন্দন ধরতেও পারদর্শী তিনি। অতঃপর এই ছবিতে নায়িকাকে ‘লাভগুরু’র ভূমিকায় দেখা যেতে পারে। অন্যদিকে প্রথম ছবিতেই বাবা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করেছেন হিয়া। ৫ ফেব্রুয়ারি ইন্ডাস্ট্রির নবাগতা নায়িকার জন্মদিনেই প্রকাশ্যে আনা হল ‘মন মানে না’র ট্রেলার। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব-সহ সেলেব পাড়ার একাংশ। সবমিলিয়ে ভালোবাসার মরশুমে ট্রেলারেই উত্তেজনার পারদ চড়ালেন ‘মন মানে না’র বর্তমান প্রজন্মের তিন অভিনেতা ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায়রা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.