Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Elliot Page

নিজেকে রূপান্তরকামী ঘোষণা করলেন ‘এক্স-মেন’ খ্যাত হলিউড অভিনেত্রী, পালটালেন নাম

এবার থেকে নিজেকে পুরুষ হিসেবেই সকলের কাছে পরিচয় দেবেন হলিউড তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২০, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২০, ১৬:১১

options
link
নিজেকে রূপান্তরকামী ঘোষণা করলেন ‘এক্স-মেন’ খ্যাত হলিউড অভিনেত্রী, পালটালেন নাম zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ নভেম্বর পর্যন্ত ছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী। যাঁর নামে পাশে রয়েছে অস্কার মনোনীত ‘জুনো’, দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়া ‘ইনসেপশন’, ‘এক্স-মেন’ সিরিজের মতো ছবি। পয়লা নভেম্বরই সমস্ত কিছু পালটে গেল। নেটদুনিয়ার সর্বত্র এলেন পেজ (Ellen Page) হয়ে গেলেন এলিয়ট পেজ (Elliot Page)। জানিয়ে দিলেন রূপান্তরকামী তিনি। এবার থেকে নিজেকে পুরুষ হিসেবেই সকলের কাছে পরিচয় দেবেন হলিউড তারকা।

মাত্র ১০ বছর বয়সে হলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন এলেন ওরফে এলিয়ট। টেলিভিশন সিরিজ ‘পিট পনি’র (Pit Pony) মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। নিজের চরিত্রের জন্য সেরা শিশুশিল্পী হিসেবে একাধিক পুরস্কার পেয়েছিলেন। সিনেমার জগতে এলেন হিসেবে যাত্রা শুরু করেন ২০০২ সালে মুক্তি পাওয়া ‘মারিয়ন ব্রিজ’ ছবির মাধ্যমে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘জুনো’ ছবিতে এক অন্তঃসত্ত্বা কিশোরীর চরিত্রে অভিনয় করে। তারপর থেকে একাধিক সিনেমায় অভিনয় করেছেন পেজ। নেটফ্লিক্সের (NetFlix) ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’ সিরিজে তিনি অভিনয় করছেন ভানিয়া নামের এক তরুণীর চরিত্রে।

[আরও পড়ুন: বলিউডে ফের করোনার থাবা! এবার আক্রান্ত অভিনেতা সানি দেওল]

২০১৪ সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেছিলেন পেজ। বর্তমানে তাঁর প্রেমিকা নৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার এমা পর্টনার। মঙ্গলবার নিজের টুইটার পেজে নিজেকে এলিয়ট হিসেবে ঘোষণা করে হলিউড তারকা লেখেন, এবার থেকে পুরুষ হিসেবে নিজের পরিচয় দেবেন। নিজেকে রূপান্তরকামী হিসেবে ঘোষণা করতে পারা ভাগ্যের ব্যাপার বলে মনে করছেন পেজ। এতে সমালোচনা, নিন্দা ও বিদ্রূপের ভয়ও রয়েছে তাঁর। তবে নিজের প্রকৃত সত্ত্বা প্রকাশ করতে পেরে গর্বিত তিনি। এলিয়টের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন হিউ জ্যাকম্যান (Hugh Jackman), এলেন ডি-জেনেরাসের মতো হলিউড তারকারা।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘অযথা গুরুত্ব দেওয়া হচ্ছে কঙ্গনাকে’, শিব সেনায় যোগ দিয়েই তোপ উর্মিলার]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.