হানি সিংয়ের কনসার্ট যেন এক ঘটনাবহুল দিন। মুম্বইয়ে হানি সিংয়ের অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ব্যাপক গন্ডগোল এক মহিলা অনুরাগীর। অভিযোগ, ওই মহিলা নিরাপত্তারক্ষীদের গালিগালাজও করেন। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে চলছে জোর চর্চা। এর মাঝেই হানি সিংয়ের কনসার্ট ঘিরে তৈরি হয়েছে আরও এক বড় বিতর্ক। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে। যেখানে অবৈধ লেজার লাইট ব্যবহার এবং ভিড় নিয়ন্ত্রণে গুরুতর ত্রুটির অভিযোগ উঠে এসেছে।
গত ২৮ মার্চ এমএমআরডিএ গ্রাউন্ডসে অনুষ্ঠিত এই কনসার্ট নিয়ে পুলিশ জানিয়েছে, আয়োজকরা নিষিদ্ধ এলাকায় লেজার লাইট ব্যবহার করেছিলেন। অনুষ্ঠানস্থল একটি বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় সেখানে এমন আলো ব্যবহার করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং নিয়মবিরুদ্ধ। এই ঘটনায় ‘তামান্নাজ ওয়ার্ল্ডওয়াইড’-এর প্রতিনিধি ইন্দ্রজিৎ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
আয়োজকরা প্রথমে প্রায় ১২,০০০ মানুষের উপস্থিতির কথা বললেও বাস্তবে জমায়েতের সংখ্যা দাঁড়ায় ১৮,০০০ থেকে ২০,০০০-এ
কর্তৃপক্ষের মতে, বিমানবন্দরের আশেপাশে লেজার লাইট ব্যবহারে কঠোর বিধিনিষেধ রয়েছে। যদিও মুম্বই উচ্চ আদালত ২০২৪-এর সেপ্টেম্বরে জনসমক্ষে লেজার লাইট সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করেছিল। তবুও একটি বিষয় স্পষ্ট করেছিল যদি এই ধরনের আলো নিরাপত্তার ক্ষেত্রে বাধ সাধে তাহলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। হানি সিংয়ের কনসার্টের ক্ষেত্রে অনুষ্ঠানস্থলের অবস্থানের কারণে লেজার লাইট ব্যবহারে ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও একটি বড় সমস্যা ছিল অতিরিক্ত ভিড়। আয়োজকরা প্রথমে প্রায় ১২,০০০ মানুষের উপস্থিতির কথা জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেখানে প্রায় ১৮,০০০ থেকে ২০,০০০ দর্শক উপস্থিত হয়। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণে চাপ তৈরি হয়।
View this post on Instagram
উল্লেখ্য, এর আগে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিংয়ের কনসার্টে ভিআইপি জোনে ঢোকা এবং বসার জায়গা নিয়েও অশান্তি হয়। সেই সময় কিছুক্ষণের জন্য অনুষ্ঠান থামিয়ে দিয়েছিলেন গায়ক। আগামী ৯ মে ভোট পরবর্তী কলকাতায় অনুষ্ঠান করবেন গায়ক-ব়্যাপার। আগামী ১৬ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করবেন হানি সিং।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক