Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Alka Yagnik

গান গাইতে অক্ষম, নিচ্ছেন না নতুন কাজও! আর কী জানালেন বিরল রোগে আক্রান্ত অলকা?

অলকা বলেন, 'সুরকাররা এখনও আমার কাছে আসেন কিন্তু আমি কাজ করতে পারছি না।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২০:২৭

options
link
গান গাইতে অক্ষম, নিচ্ছেন না নতুন কাজও! আর কী জানালেন বিরল রোগে আক্রান্ত অলকা? zoom
কেমন আছেন সংগীতশিল্পী? ছবি: ইনস্টাগ্রাম

যাঁর কণ্ঠস্বরে রোম্যান্টিজিমের ছোঁয়া, গানের মহিমা বিস্তৃত আসমুদ্রহিমাচল, তাঁরই শ্রবণশক্তি সংক্রান্ত কঠিন রোগ! তিনি আর কেউ নন, নয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik)। পর্দায় নায়ক-নায়িকার রোম্যান্সে বাড়তি মাত্রা যোগ করত কুমার শানু-অলকা জুটির সেই রোম্যান্টিক গান। কিন্তু, ২০২৪ সাল থেকে অলকা গানের জগৎ থেকে বিচ্ছিন্ন। নেপথ্য কারণ প্রকাশ্যে আসতেই মন খারাপ সঙ্গীতপ্রেমীদের।

শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত শিল্পী। সেই জন্যই আপাতত গান গাওয়া থেকে দূরে রয়েছেন অলকা। বর্তমানে শারীরিক অবস্থার আপডেট দিয়ে বলেছেন, রোগের সঙ্গে লড়াই জারি। এখনও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক বলেন, “আমি দীর্ঘদিন সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস নামক রোগে আক্রান্ত। এখনও অসুস্থ। তাই সুরকাররা এখনও আমার কাছে আসেন, কিন্তু আমি কাজ করতে পারছি না।”

Advertisement

বিমান থেকে নামার পর হঠাৎই তিনি শুনতে পাচ্ছিলেন না। সেই মুহূর্তটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না অলকা।

তাঁর কণ্ঠস্বর শেষবারের মতো শোনা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সিং চমকিলার ‘নরম কালজা’তে। পদ্মভূষণ সম্মানে সম্মানিত সুরকার এআর রহমানের সুরে গান গেয়েছিলেন অলকা। ২০২৪ সালে অলকা ইয়াগনিকের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানেই সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস-এর কথা বলেছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alka Yagnik (@therealalkayagnik)

তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, বিমান থেকে নামার পর হঠাৎই শুনতে পাচ্ছিলেন না। সেই মুহূর্তটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না অলকা। আকস্মিক ওই ঘটনা যে জীবনে বিরাট ধাক্কা ছিল, সেই কথাও উল্লেখ করেছিলেন অলকা। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য ভক্তদের কাছে তাঁর জন্য প্রার্থনা করার আর্জিও করেছিলেন অলকা। একইসঙ্গে তিনি সোশাল মিডিয়ার মাধ্যমে জোরে গান শোনা বা হেডফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কও করেছিলেন। ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করছেন এবং ভক্তরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.