শিবই শক্তি! সারা থেকে সলমন, সোমবার মহাদেবের আরাধনা করেন আর কোন বলিউড তারকা?
বলিউড তারকাদের জীবনের খুঁটিনাটি জানতে সদা আগ্রহী সাধারণ মানুষ। অনেকের মনেই প্রশ্ন আসে গ্ল্যামারাস দুনিয়ার সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীরা আদৌ ভগবানে বিশ্বাসী? নাকি মুম্বইয়ের সেলেবরা শুধুই গণপতি বাপ্পারই পুজো করেন? অজয় দেবগন থেকে সঞ্জয় দত্ত, মৌনী রায়ের মতো সেলিব্রিটিরা মহাদেবের ভক্ত। সোশাল মিডিয়ায় বারবার উঠে এসেছে সেই ছবি।
আরও পড়ুন:
টাইগার শ্রফের নাচের ভঙ্গিমার সঙ্গে অনেকেই হৃত্বিক রোশনের মিল খুঁজে পান। জুনিয়র শ্রফ-ই নাকি হৃত্বিকের নাচের প্রকৃত উত্তরসূরি। নাচের ক্ষেত্রে যেমন মিল রয়েছে তেমনই আরও একটা জায়গায় সাদৃশ্য রয়েছে দুই অভিনেতার। হৃত্বিকের মতোই টাইগার শ্রফও ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। একাধিক রিপোর্ট অনুযায়ী, টাইগার প্রতি বছর মহাশিবরাত্রিতে উপোস করেন। প্রথম ছবি ‘হিরোপন্তি’ মুক্তির আগে তিনি উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরেও গিয়েছিলেন।
আরও পড়ুন:
জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খানও মহাদেবের বিরাট ভক্ত। কাকতালীয়ভাবে কেরিয়ারের প্রথম ছবি ছিল 'কেদারনাথ'। সুশান্তের সঙ্গে সইফ কন্যার অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। ব্যক্তিগতজীবনেও সারা মহাদেবের ভক্ত। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করতেই সারা আলি খানকে তাঁর শিবভক্তি নিয়ে কটূক্তি করা হয়। যদিও বিতর্ককে তোয়াক্কা না করে বারবার শিবভক্তির কথা উচ্চস্বরে স্বীকার করেন। শুধু তাই নয়, যখনই সময় পান তিনি মহাদেবের দরবারে গিয়ে ছবি পোস্ট করেন।
চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ও ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মহাদেবের আশীর্বাদ নিয়ে নতুন কাজ শুরু করেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ শেষ করার পর তিনি উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও বিভিন্ন শিব মন্দির দর্শনের ভিডিও ধরা পড়ে পাপারাজ্জিদের ক্যামেরায়।
বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউতও মহাদেবের অন্যতম বড় ভক্ত। উজ্জয়িনীর মহাকাল দর্শন থেকে শুরু করে আন্তর্জাতিক যোগ দিবসে শিবকে 'প্রথম যোগী' হিসেবে উল্লেখ করেন। বিভিন্ন সময়ে তাঁকে দেশের নানান শিব মন্দিরে ভগবানের দর্শনের ছবি শেয়ার করেন। এছাড়াও মহাদেবের আরাধনা করেন ইয়ামি গৌতম, অনন্যা পাণ্ডে সহ আরও অনেকে।