সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই মুক্তি ‘সুপার ৩০’-র। তাই প্রচারের জন্য খুবই ব্যস্ত অভিনেতা হৃতিক রোশন। আর এ সবের মাঝেই প্রতারণা মামলায় জড়ালেন। হায়দরাবাদের খ্যাতনামা এক শরীরচর্চা কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াতেই বিপত্তি ঘটল এই বলিউড অভিনেতার। ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে হায়দরাবাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন: সংশোধনাগারে ওয়ার্কশপ বন্ধের নির্দেশ, প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অগ্নিমিত্রার]
উল্লেখ্য, শশীকান্ত নামে জনৈক ব্যক্তি হায়দরাবাদের কেপিএইচবি কলোনি থানায় এই মামলা দায়ের করেন। কাল্ট ফিট হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড নামে এক হায়দরাবাদের শরীরচর্চা কেন্দ্রের বিরুদ্ধে মূলত অভিযোগ। ওই শরীরচর্চা কেন্দ্রেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃতিক।মামলা দায়ের হয়েছে জিমের আরও তিন উচ্চ পদস্থ কর্মীর বিরুদ্ধে।
শশীকান্তের অভিযোগ, ওই জিমের সদস্য তিনি।নাম নথিভুক্ত করা সত্ত্বেও পছন্দসই স্লট পেতেন না তিনি।কারণ, জিমে যত জনকে পরিষেবা দেওয়া সম্ভব, তার চেয়ে বেশি সংখ্যক সদস্যকে সময় দেওয়া হত। তাতে বেশি টাকা খরচ করেও বঞ্চিত হতেন অনেক উপভোক্তা। শশীকান্ত আরও জানান, প্রতিবাদ করায় তাঁকে সংশ্লিষ্ট শরীরচর্চা কেন্দ্রের বিশেষ অ্যাপও ব্যবহার করতে দেওয়া হয়নি।
[আরও পড়ুন: বিদেশে বিয়ে-স্বদেশে রিসেপশন, নিখিল-নুসরতকে শুভেচ্ছা জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী]
পুলিশের তরফে জানানো হয়েছে, গত বছর ডিসেম্বরে ওই জিমে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা দিয়েছেন শশীকান্ত। কিন্তু প্যাকেজে উল্লেখ করা প্রতিশ্রুতি মতো পছন্দসই স্লট পাননি তিনি বলে অভিযোগ। হৃতিক রোশন সেই জিম সংস্থার বিজ্ঞাপনের মুখ হওয়ায় তাঁর মতো আরও অনেকেই এই অফারে প্রভাবিত হন।বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে