সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: IAS হতে চাওয়া তরুণীর প্রত্যাশা পূরণ হয়নি। তার জেরেই প্রতারণার অভিযোগ উঠল শাহরুখ খান (Shah Rukh Khan) ও বেসরকারি কোচিং সংস্থা কর্মীর বিরুদ্ধে। ক্ষতিপূরণের নির্দেশ দিল মধ্যপ্রদেশের ক্রেতাসুরক্ষা প্যানেল।
বেসরকারি ও সংস্থা সাধারণত অনলাইনে কোচিং করায়। যার বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ খানকে। জানা গিয়েছে, সেই কারণেই শাহরুখ ও ওই সংস্থার কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিকভাবে ব্যবসা করার অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী। IAS অফিসার হওয়ার স্বপ্ন ছিল প্রিয়াঙ্কার। এই জন্য তিনি সংস্থার কোচিংয়ের জন্য ১.০৮ লক্ষ টাকা জমা দিয়েছিলেন।
[আরও পড়ুন: আলুকাবলি-তেঁতুলের আচারে মজলেন নুসরত, ছোটবেলা ফিরে পাওয়ার চেষ্টা অভিনেত্রীর]
প্রিয়াঙ্কার অভিযোগ, ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি এই জমা টাকা ফেরত চেয়ে অ্যাডমিশন বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু একাধিকবার তা বলা সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি। এর জেরেই মধ্যপ্রদেশের ডিস্ট্র্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন তরুণী। প্রিয়াঙ্কার অভিযোগ, শাহরুখের বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়েই তিনি ওই সংস্থায় নাম নথিভূক্ত করেছিলেন। তাই শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।
নিজের অ্যাডমিশন ফি-র পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছিলেন প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশের ক্রেতা সুরক্ষা প্যানেল তা মেনে নিয়েছে। অ্যাডমিশনের ১.০৮ লক্ষ টাকার পাশাপাশি তার ১২ শতাংশ সুদও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার খরচ হিসেবে প্রিয়াঙ্কাকে আরও পাঁচ হাজার টাকাও ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ হাজার টাকাও দিতে বলা হয়েছে বলে খবর।
[আরও পড়ুন: জিয়া খানের মৃত্যু মামলা: সূরজ পাঞ্চোলির মুক্তির আনন্দে বিতরণ করা হল মিষ্টি]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক