সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘আইনত ভাবে বোরখা পরা বন্ধ হলে, রাজস্থানের মহিলারা যে ঘোমটা দেন তাও বন্ধ হওয়া উচিত৷’’ এমনই দাবি করলেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার৷ দিন কয়েক আগে ঠিক যে দাবি তুলেছিলেন এআইএমআইএম নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি৷ তাঁর প্রশ্ন ছিল, ‘বোরখা নিষিদ্ধ হলে ঘোমটা নয় কেন?’ এবার ওয়েইসির সুরেই সুর মেলালেন জাভেদ আখতারও৷
[আরও পড়ুন: ফণীর তাণ্ডব থেকে সারমেয়দের বাঁচাতে নেটদুনিয়ায় আবেদন স্বস্তিকার]
সম্প্রতি ভয়াবহ আইএস হানার পর বোরখা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা৷ প্রতিবেশী দেশের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের পর ভারতেও বোরখা নিষিদ্ধ করার দাবি উঠেছে৷ বিশেষ করে এই দাবিতে সরব হয়েছেন হিন্দুত্ববাদীরা৷ দেশের নিরাপত্তার খাতিরে মুসলিমদের এই রেওয়াজকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷ এমনকী, দলীয় মুখপত্র ‘সামনা’তে একই দাবি জানিয়েছে শিব সেনা৷ এরপরই বোরখার সঙ্গে সঙ্গে ঘোমটা নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেন আসাদউদ্দিন ওয়েইসি৷ এবার তাঁর দাবিকে সমর্থন করলেন জাভেদ আখতার৷ সংবাদমাধ্যমকে এই প্রবীণ গীতিকার বলেন, ‘‘আমি কোনও মতেই বোরখার পক্ষে নই৷ তবে বোরখা ও ঘোমটা, দু’ক্ষেত্রেই আইন একই হওয়া উচিত৷’’
[আরও পড়ুন: কাটল জটিলতা, ভোটের ফলাফলের পরেই মুক্তি মোদির বায়োপিকের ]
এখানেই শেষ নয়, মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে ভোপাল লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় বিজেপিকেও নিশানা করেন জাভেদ আখতার৷ তাঁর মতে, ‘‘বিভিন্ন বাধ্যবাধকতার কারণেই বিজেপি প্রজ্ঞা ঠাকুরকে প্রার্থী করেছে৷ যা অত্যন্ত লজ্জাজনক সিদ্ধান্ত৷ এর থেকেই বোঝা যায়, ভোপালের মানুষের সম্পর্কে কতটা খারাপ ধারনা পোষণ করে বিজেপি৷ ঠাকুরকে প্রার্থী করে বিজেপি আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে৷’’
কংগ্রেস ও রাহুল গান্ধীর উপরও তাঁর হতাশা ব্যক্ত করেছেন জাভেদ আখতার৷ প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে রাহুল গান্ধী ও কংগ্রেস নেতারা যে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান ব্যবহার করছিলেন তারও বিরোধিতা করেন তিনি৷ স্পষ্ট ভাষায় জানান, ‘‘ আমি নরেন্দ্র মোদি ও অমিত শাহকে পছন্দ করি না৷ তবে আমি রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবেও দেখছি না৷’’ ২০১৯-এর এই নির্বাচনই দেশের ভবিষ্যতের দিক-নির্দেশ করবে, এমন আশাই ব্যক্ত করেন বলিউডের বিখ্যাত এই গীতিকার৷
সর্বশেষ খবর
-
টানা ব্যর্থতার পরও ‘নিরাপদ’ গম্ভীরের চাকরি, সিদ্ধান্ত বোর্ডের, নেপথ্যে দু’ই ফ্যাক্টর
-
আগামী শিক্ষাবর্ষেই স্কুলপাঠ্যে শ্যামাপ্রসাদ অধ্যায়, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
গাঁজা সেবন করে চালকের আসনে এয়ার ইন্ডিয়ার পাইলট! ডোপ টেস্ট সংক্রান্ত নিয়মবিধি পর্যালোচনার নির্দেশ কেন্দ্রের
-
টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান! ওড়িশা থেকে গ্রেপ্তার ‘রক্তচোষা’ কিংশুক
-
‘নারীদের অসম্মান! কর্ণাটক ছাড়তে বাধ্য করব’, ‘টক্সিক’ যশকে হুঁশিয়ারি নায়িকার