সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারের নাকি তুমুল অশান্তি। রোজই প্রায় শোনা যায়, অভিষেক ও ঐশ্বর্যের ভাঙনের কথা। তবে দাম্পত্য নিয়ে কোনও কিছু না জানালেও, ঐশ্বর্য কিন্তু হাবেভাবে বুঝিয়েই দেন, এসব গুঞ্জনকে তিনি একেবারেই পাত্তা দেন না। আর তাই হয়তো বলিপাড়ার সব নিন্দুকদের মুখে ছাই দিয়ে মেয়েকে নিয়ে দিব্যি উড়ে গেলেন কান চলচ্চিত্র উৎসবে। যে উৎসবের রেড কার্পেটে প্রতিবারই চমক দেন ঐশ্বর্য, সেই রেডকার্পেটে এবার হাতে প্লাস্টার নিয়ে হাঁটবেন! হ্যাঁ, ঠিকই পড়েছেন। এমনটাই করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। হাতে চোট নিয়েই ফ্রান্সের মাটিতে পা দিয়েছেন ঐশ্বর্য। মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে ঐশ্বর্যর হাতের প্লাস্টার। তবে কীভাবে তাঁর হাতে চোট লেগেছে তা অবশ্য়ই স্পষ্ট করেননি জুনিয়ার বচ্চন ঘরনি।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ডানকুনিতে বামেদের ভোটপ্রচারে শ্রীলেখা, দীর্ঘ অপেক্ষার পর রাতে মিলল দীপ্সিতার দেখা]
২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়।
সেই সময় একদিকে যখন বচ্চন পরিবারের পুজোর আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বই ছাড়তে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। এতেই বচ্চন পরিবারে অশান্তির রটনা রটতে থাকে। বিয়ের আংটি খুলে ফেলেছেন ঐশ্বর্য, এমন কথাও শোনা যায়।
[আরও পড়ুন: ‘ভাষা হারিয়ে’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ! ক্ষমা চেয়ে কী বললেন বিজেপি প্রার্থী?]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?