Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Ravi Kishan

যোগব্যায়াম না জাবর কাটা? যোগ দিবসের আগে ‘গুটখাসন’ করে হাসির খোরাক রবি কিষেণ

যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্প্রতি আয়ুষ বিভাগ আয়োজিত বিন্ধ্যবাসিনী পার্কের ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রবি কিষেণ। সেখান থেকে নেতা-অভিনেতার যোগ ব্যায়ামের ভিডিও ভাইরাল হতেই পেটে খিল নেটভুবনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৭:২০

options
link
যোগব্যায়াম না জাবর কাটা? যোগ দিবসের আগে ‘গুটখাসন’ করে হাসির খোরাক রবি কিষেণ zoom
যোগ দিবসের আগে 'গুটখাসন' করে হাসির খোরাক রবি কিষেণ

২১ জুন, রবিবার যোগ দিবস। চলতিবারে হৃষিকেশ, হরিদ্বার, বারাণসীকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়বে কলকাতার গঙ্গা! কারণ এবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালন হচ্ছে কলকাতায়। তবে জনসাধারণকে সচেতন করতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে যোগ ব্যায়াম ক্যাম্পের আয়োজন করা হচ্ছে বিজেপির তরফে। সম্প্রতি এরকম এক ক্যাম্পে যোগ দিয়েছিলেন গোরক্ষপুরের সাংসদ রবি কিষেণ। আর সেখান থেকে নেতা-অভিনেতার যোগ ব্যায়ামের ভিডিও ভাইরাল হতেই পেটে খিল ধরেছে নেটভুবনের।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, যোগ ব্যায়াম করার মাঝেই কিছু একটা চিবোচ্ছেন ভোজপুরী সুপারস্টার। আর রবি কিষেণের এহেন ‘কর্মকাণ্ড’ দেখেই নেটভুবনে আপাতত ট্রোল-মিমের জোয়ার!

Ravi Kishan’s viral yoga video sparks laughter online
সম্প্রতি আয়ুষ বিভাগ আয়োজিত বিন্ধ্যবাসিনী পার্কের ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রবি কিষেণ।

যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্প্রতি আয়ুষ বিভাগ আয়োজিত বিন্ধ্যবাসিনী পার্কের ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রবি কিষেণ। সেখানেই তিনি জানান, শরীর-মন ভালো রাখতে কিংবা আত্মা শুদ্ধিকরণের ক্ষেত্রে নিত্যদিন যোগ ব্যায়াম অভ্যাস করা জরুরী। পাশাপাশি দেশব্যাপী যোগ দিবস উদযাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানান রবি কিষেণ। তবে উপস্থিত দর্শকের নজর কাড়ে রবি কিষেণের ব্যায়ামের ভঙ্গি। অতঃপর ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ক্যাম্প থেকে সোশাল পাড়ায় ছড়িয়ে পড়তেও বেশি সময় নেয়নি। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, যোগ ব্যায়াম করার মাঝেই কিছু একটা চিবোচ্ছেন ভোজপুরী সুপারস্টার। আর রবি কিষেণের এহেন ‘কর্মকাণ্ড’ দেখেই নেটভুবনে আপাতত ট্রোল-মিমের জোয়ার!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একাংশ সাংসদের ব্যায়ামের ভঙ্গিকে ‘গুটখাসন’ বলে ঠাট্টা করেছেন। আবার কারও বা মন্তব্য, ‘এটা হচ্ছে ফেস-যোগা, মানে মুখের ব্যায়াম। যা মাড়িকে প্রসারিত ও শিথিল করে।’ কারও টিপ্পনি, ‘এটা গুটখা নয়, এটা খৈনি! কেউ বা বললেন, রবি কিষেণ (Ravi Kishan) মজার সারপ্রাইজ।’ এহেন নানা বিদ্রুপবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন। যদিও হাসির খোরাক হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি বিজেপির তারকা সাংসদ, তবে সোশাল পাড়ায় রবির ‘গুটখাসন’ যে সুপারহিট, সেটা স্পষ্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Ultimate Trolls | Memes • Media • India • News (@the_ultimate_trolls)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.